জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।
নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদনের পর বর্তমানে তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আফতাবনগর এলাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভোটার এলাকা পরিবর্তনের জন্য ইসির নির্ধারিত ফরম-১৩ এর মাধ্যমে আবেদন করেন আসিফ মাহমুদ। আবেদন যাচাই-বাছাই ও প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনার পর নির্বাচন কমিশন তা অনুমোদন দেয়।
এর ফলে তার ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় স্থানান্তর হয়েছে।
এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও ভোটার এলাকা পরিবর্তন করেছিলেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঢাকা-১৮ এলাকার ভোটার থেকে ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন।