ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দ্রুত চিকিৎসক নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
ফলো করুন

দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত চিকিৎসক পদের মধ্যে ১১ হাজার ৪৯৫টি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি জানিয়েছেন, এসব শূন্য পদে দ্রুত চিকিৎসক নিয়োগের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ৪১ হাজার ৮০৬টি। এর মধ্যে বর্তমানে কর্মরত আছেন ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক। ফলে ১১ হাজার ৪৯৫টি পদ খালি রয়েছে।

তিনি বলেন, দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসকের প্রয়োজন নির্ধারণে জাতীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য জনবল মানদণ্ড বিবেচনা করা হয়। সরকারি অর্থায়নে পরিচালিত একটি গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত ন্যূনতম মানদণ্ড অনুসারে ২০২৬ সালে বাংলাদেশের প্রয়োজন হবে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসক।

মন্ত্রী বলেন, দেশে মোট চিকিৎসকের সংখ্যা এবং সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকের সংখ্যা এক বিষয় নয়। সরকারি হাসপাতালের শূন্য পদ পূরণ ও জনগণের চাহিদা অনুযায়ী চিকিৎসকের সংখ্যা বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

তিনি জানান, ৪৪তম ও ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চলমান নিয়োগ কার্যক্রমের মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শূন্য পদগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃষ্টি করে দেশের মানুষের জন্য সহজলভ্য, মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কাজ অব্যাহত থাকবে।

ট্যাগ : স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যমন্ত্রী সরকারি হাসপাতাল

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

দ্রুত চিকিৎসক নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত চিকিৎসক পদের মধ্যে ১১ হাজার ৪৯৫টি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি জানিয়েছেন, এসব শূন্য পদে দ্রুত চিকিৎসক নিয়োগের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ৪১ হাজার ৮০৬টি। এর মধ্যে বর্তমানে কর্মরত আছেন ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক। ফলে ১১ হাজার ৪৯৫টি পদ খালি রয়েছে।

তিনি বলেন, দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসকের প্রয়োজন নির্ধারণে জাতীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য জনবল মানদণ্ড বিবেচনা করা হয়। সরকারি অর্থায়নে পরিচালিত একটি গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত ন্যূনতম মানদণ্ড অনুসারে ২০২৬ সালে বাংলাদেশের প্রয়োজন হবে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসক।

মন্ত্রী বলেন, দেশে মোট চিকিৎসকের সংখ্যা এবং সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকের সংখ্যা এক বিষয় নয়। সরকারি হাসপাতালের শূন্য পদ পূরণ ও জনগণের চাহিদা অনুযায়ী চিকিৎসকের সংখ্যা বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

তিনি জানান, ৪৪তম ও ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চলমান নিয়োগ কার্যক্রমের মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শূন্য পদগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃষ্টি করে দেশের মানুষের জন্য সহজলভ্য, মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কাজ অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ