ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বান্ধবীকে বিয়ের আশায় পুরুষ হওয়ার চেষ্টা, অস্ত্রোপচারের পর মৃত্যু

ছবি : সংগৃহিত
ফলো করুন

নারী থেকে পুরুষ হওয়ার চিকিৎসার অংশ হিসেবে স্তন অপসারণের অস্ত্রোপচারের পর রোজি আক্তার লিজা (৩১) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

লিজার পরিবার জানায়, ঢাকার পান্থপথের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে গত ৫ সেপ্টেম্বর বিকেলে তার অস্ত্রোপচার করা হয়। এর কয়েক ঘণ্টা পর ৬ সেপ্টেম্বর ভোরে তার মৃত্যু হয়।

লিজা বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদারের মেয়ে। মৃত্যুর পর পরিবারের সদস্যরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেলে এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে একই দিন সন্ধ্যায় তাকে দাফন করা হয়।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, লিজা ছোটবেলা থেকেই নিজেকে ছেলেদের মতো ভাবতেন এবং সেভাবেই জীবনযাপন করতেন। তিনি ঢাকায় হরমোন চিকিৎসাও নিচ্ছিলেন বলে জানান তার পরিচিতরা।

লিজার সঙ্গে জেমিনি ওরফে জেনিফা আক্তার নামে এক যুবতীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জেনিফা জানান, তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকতেন এবং লিজার চিকিৎসার বিষয়েও তিনি সহযোগিতা করছিলেন।

জেনিফার দাবি, লিজার পরিবার বিষয়টি জানত এবং তাদের সম্মতিতেই অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়। তিনি জানান, লিজার মা-বাবা ও বোন চিকিৎসার জন্য অর্থ সহায়তা করেছিলেন।

তিনি আরও বলেন, অস্ত্রোপচারের আগে হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্রে তিনি লিজার স্ত্রী হিসেবে স্বাক্ষর করেন।

তবে লিজার বাবা আব্দুর রব হাওলাদার দাবি করেন, হাসপাতালের কাগজপত্রে জেনিফার স্বাক্ষর করা বা লিজাকে অন্য নামে ভর্তি করার বিষয়টি তিনি জানতেন না।

তিনি বলেন, লিজা অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষ হওয়ার চেষ্টা করছিল এবং পরে জেনিফাকে বিয়ে করবে এমন কথা তিনি পরিবারের কাছ থেকে শুনেছিলেন।

লিজার মা ফজিলা বেগম জানান, ছোটবেলা থেকেই তার মেয়ে ছেলেদের প্রতি আগ্রহ দেখাত না। তাকে দুইবার বিয়ে দেওয়া হলেও কোনো সংসার করেনি।

তিনি বলেন, জেনিফা দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। এ কারণে মেয়ের চিকিৎসার বিষয়টি তার ওপর ছেড়ে দিয়েছিলেন।

এদিকে হাসপাতালের দেওয়া মৃত্যু সনদে লিজার নাম সরফরাজ এবং লিঙ্গ পুরুষ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি।

সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তার বক্তব্য পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে ঘটনার প্রকৃত কারণ জানতে চাওয়া হয়েছে।

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

বান্ধবীকে বিয়ের আশায় পুরুষ হওয়ার চেষ্টা, অস্ত্রোপচারের পর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ