ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২৪ ঘণ্টার মধ্যে আটক ব্যক্তিকে গ্রেপ্তার না দেখালে গুম হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

ছবি : সংগৃহিত
ফলো করুন

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আটক করার পর নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো না হলে বিষয়টি আর সাধারণ আটক হিসেবে বিবেচিত নাও হতে পারে। ২৪ ঘণ্টা পার হওয়ার পর ওই ব্যক্তির অবস্থান গোপন রাখা হলে সেটি গুমের ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ তৈরি হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’ এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন পাস হয়। নতুন আইনকে গুমের অভিযোগের বিচার ও প্রতিকার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম বলেন, নতুন আইন গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের জন্য বিচার পাওয়ার পথ আরও স্পষ্ট করবে। এর আগে এ বিষয়ে একটি অধ্যাদেশ থাকলেও তার কার্যকর প্রয়োগ সীমিত ছিল বলে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, অতীতে সংঘটিত গুমের অভিযোগগুলোও নতুন আইনের আলোকে পর্যালোচনা করা হবে। ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা যাতে আইনি প্রতিকার পেতে পারেন, সে সুযোগ তৈরি হয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের মধ্যে কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে না।

তিনি জানান, আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত ২৫১টি গুমের ঘটনা মানবতাবিরোধী অপরাধ হিসেবে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

আমিনুল ইসলাম বলেন, এসব ঘটনায় একই ধরনের পদ্ধতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। এ কারণে ঘটনাগুলোকে একটি বৃহৎ ও পরিকল্পিত হামলার অংশ হিসেবে বিবেচনা করে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের বক্তব্য গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তের মাধ্যমে এসব ঘটনার প্রকৃত তথ্য ও দায়ীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ট্যাগ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবাধিকার গুম

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

২৪ ঘণ্টার মধ্যে আটক ব্যক্তিকে গ্রেপ্তার না দেখালে গুম হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আটক করার পর নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো না হলে বিষয়টি আর সাধারণ আটক হিসেবে বিবেচিত নাও হতে পারে। ২৪ ঘণ্টা পার হওয়ার পর ওই ব্যক্তির অবস্থান গোপন রাখা হলে সেটি গুমের ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ তৈরি হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’ এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন পাস হয়। নতুন আইনকে গুমের অভিযোগের বিচার ও প্রতিকার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম বলেন, নতুন আইন গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের জন্য বিচার পাওয়ার পথ আরও স্পষ্ট করবে। এর আগে এ বিষয়ে একটি অধ্যাদেশ থাকলেও তার কার্যকর প্রয়োগ সীমিত ছিল বলে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, অতীতে সংঘটিত গুমের অভিযোগগুলোও নতুন আইনের আলোকে পর্যালোচনা করা হবে। ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা যাতে আইনি প্রতিকার পেতে পারেন, সে সুযোগ তৈরি হয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের মধ্যে কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে না।

তিনি জানান, আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত ২৫১টি গুমের ঘটনা মানবতাবিরোধী অপরাধ হিসেবে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

আমিনুল ইসলাম বলেন, এসব ঘটনায় একই ধরনের পদ্ধতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। এ কারণে ঘটনাগুলোকে একটি বৃহৎ ও পরিকল্পিত হামলার অংশ হিসেবে বিবেচনা করে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের বক্তব্য গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তের মাধ্যমে এসব ঘটনার প্রকৃত তথ্য ও দায়ীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ