ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

সংগৃহীত ছবি
ফলো করুন

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকের ফাঁকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এটিই প্রথম সরাসরি বৈঠক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত প্রায় আধা ঘণ্টার বৈঠকে ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মার্কো রুবিওকে জানিয়েছেন লাভরভ। একই সঙ্গে ইউক্রেন সংকটের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে মস্কো প্রস্তুত রয়েছে বলেও তিনি দাবি করেন।

রাশিয়ার আপত্তির বিষয়ে জানতে চাইলে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি না দিয়ে ন্যাটোভুক্ত মিত্রদেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করে। পরে সেসব দেশ ওই সামরিক সরঞ্জাম ইউক্রেনকে সরবরাহ করতে পারে। এ নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

বৈঠকটিকে ‘ভালো ও খোলামেলা আলোচনা’ হিসেবে উল্লেখ করলেও বিস্তারিত প্রকাশ করেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখনো ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাপ্তি চায়। তবে যেকোনো সমাধানে রাশিয়া ও ইউক্রেন—দুই পক্ষের সম্মতি প্রয়োজন এবং এ লক্ষ্যে আরও অনেক কাজ করতে হবে।

রুবিও আরও জানান, স্থবির শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে নতুন ধারণা ও ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন। তবে বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো অগ্রগতি বা নতুন সমঝোতার ঘোষণা আসেনি।

মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার নিন্দা পুনর্ব্যক্ত করেছেন লাভরভ।

সূত্র: এএফপি

ট্যাগ : মার্কো রুবিও সের্গেই লাভরভ ইউক্রেন যুদ্ধ

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকের ফাঁকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এটিই প্রথম সরাসরি বৈঠক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত প্রায় আধা ঘণ্টার বৈঠকে ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মার্কো রুবিওকে জানিয়েছেন লাভরভ। একই সঙ্গে ইউক্রেন সংকটের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে মস্কো প্রস্তুত রয়েছে বলেও তিনি দাবি করেন।

রাশিয়ার আপত্তির বিষয়ে জানতে চাইলে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি না দিয়ে ন্যাটোভুক্ত মিত্রদেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করে। পরে সেসব দেশ ওই সামরিক সরঞ্জাম ইউক্রেনকে সরবরাহ করতে পারে। এ নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

বৈঠকটিকে ‘ভালো ও খোলামেলা আলোচনা’ হিসেবে উল্লেখ করলেও বিস্তারিত প্রকাশ করেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখনো ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাপ্তি চায়। তবে যেকোনো সমাধানে রাশিয়া ও ইউক্রেন—দুই পক্ষের সম্মতি প্রয়োজন এবং এ লক্ষ্যে আরও অনেক কাজ করতে হবে।

রুবিও আরও জানান, স্থবির শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে নতুন ধারণা ও ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন। তবে বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো অগ্রগতি বা নতুন সমঝোতার ঘোষণা আসেনি।

মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার নিন্দা পুনর্ব্যক্ত করেছেন লাভরভ।

সূত্র: এএফপি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ