ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্পিকারের কাছে পদত্যাগপত্র দিতে পারেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ

সংগৃহীত ছবি
ফলো করুন

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে সরকার ও ক্ষমতাসীন দল বিএনপির উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলেও দাবি করেছে সূত্রটি।

সূত্রের ভাষ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতিকে পদত্যাগের বার্তা দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রপতির কার্যালয় কিংবা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

এদিকে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের খবরকে ‘গুঞ্জন’ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই। সেটি যদি ঘটনা হয়, সেটা আমরাও দেখব।’

বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে জানানো হলে তিনি সাংবাদিকদের রাষ্ট্রপতির কাছে জানতে চাওয়ার পরামর্শ দেন।

রাষ্ট্রপতির পদত্যাগের প্রক্রিয়া সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে কিংবা স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চাইলে তার সেই সুযোগ রয়েছে। তবে সরকার এ বিষয়ে কিছু জানে না এবং সরকারের পক্ষ থেকেও তাকে কিছু বলা হয়নি।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সত্যিই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি রাষ্ট্রপতিকেই জিজ্ঞাসা করতে হবে।

বিদেশে চিকিৎসা নেওয়ার সময় ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো টেলিফোন আলাপ হয়েছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে।

ফলে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে আলোচনা জোরালো হলেও আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেওয়া অথবা বঙ্গভবনের ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়।

ট্যাগ : মো. সাহাবুদ্দিন সালাহউদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

স্পিকারের কাছে পদত্যাগপত্র দিতে পারেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে সরকার ও ক্ষমতাসীন দল বিএনপির উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলেও দাবি করেছে সূত্রটি।

সূত্রের ভাষ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতিকে পদত্যাগের বার্তা দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রপতির কার্যালয় কিংবা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

এদিকে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের খবরকে ‘গুঞ্জন’ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই। সেটি যদি ঘটনা হয়, সেটা আমরাও দেখব।’

বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে জানানো হলে তিনি সাংবাদিকদের রাষ্ট্রপতির কাছে জানতে চাওয়ার পরামর্শ দেন।

রাষ্ট্রপতির পদত্যাগের প্রক্রিয়া সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে কিংবা স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চাইলে তার সেই সুযোগ রয়েছে। তবে সরকার এ বিষয়ে কিছু জানে না এবং সরকারের পক্ষ থেকেও তাকে কিছু বলা হয়নি।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সত্যিই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি রাষ্ট্রপতিকেই জিজ্ঞাসা করতে হবে।

বিদেশে চিকিৎসা নেওয়ার সময় ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো টেলিফোন আলাপ হয়েছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে।

ফলে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে আলোচনা জোরালো হলেও আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেওয়া অথবা বঙ্গভবনের ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ