ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা আসছে: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ । ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নতুন নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নীতিমালায় শিক্ষক বদলির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আগামী আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে নতুন নীতিমালা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার। শিক্ষক বদলির প্রক্রিয়াকে স্থানীয় পর্যায়ে আরও কার্যকর ও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। সরকার ২০২৮ সালের শুরুতে পরিমার্জিত কারিকুলাম উপস্থাপনের লক্ষ্য নিয়ে কাজ করছে।

ববি হাজ্জাজ বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবসহ বিভিন্ন কারণে দেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু জিপিএ-৫ নির্ভর মূল্যায়নের পরিবর্তে শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচির পাইলট প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। কার্যক্রম সফল হলে ২০২৭ সালে বৃহৎ পরিসরে এটি চালুর সম্ভাবনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

এ ছাড়া শিক্ষার্থীদের স্কুলে প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করতে ইউনিফর্ম ও স্কুলব্যাগ বিতরণের পাইলট কার্যক্রম আগামী আগস্টে শুরু হবে।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী এই পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন। প্রকল্পের ফলাফল পর্যালোচনার পর তা দেশের অন্যান্য এলাকায় সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষক ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের উপস্থিতি এবং প্রাথমিক শিক্ষার সামগ্রিক মানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ট্যাগ : প্রাথমিক শিক্ষা ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা আসছে: ববি হাজ্জাজ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নতুন নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নীতিমালায় শিক্ষক বদলির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আগামী আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে নতুন নীতিমালা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার। শিক্ষক বদলির প্রক্রিয়াকে স্থানীয় পর্যায়ে আরও কার্যকর ও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। সরকার ২০২৮ সালের শুরুতে পরিমার্জিত কারিকুলাম উপস্থাপনের লক্ষ্য নিয়ে কাজ করছে।

ববি হাজ্জাজ বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবসহ বিভিন্ন কারণে দেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু জিপিএ-৫ নির্ভর মূল্যায়নের পরিবর্তে শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচির পাইলট প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। কার্যক্রম সফল হলে ২০২৭ সালে বৃহৎ পরিসরে এটি চালুর সম্ভাবনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

এ ছাড়া শিক্ষার্থীদের স্কুলে প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করতে ইউনিফর্ম ও স্কুলব্যাগ বিতরণের পাইলট কার্যক্রম আগামী আগস্টে শুরু হবে।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী এই পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন। প্রকল্পের ফলাফল পর্যালোচনার পর তা দেশের অন্যান্য এলাকায় সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষক ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের উপস্থিতি এবং প্রাথমিক শিক্ষার সামগ্রিক মানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ