ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জলবায়ু বাস্তুচ্যুতি মোকাবিলায় বাংলাদেশ-আইওএম চুক্তি

ছবি : সংগৃহিত
ফলো করুন

জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর ব্যবস্থাপনায় সমন্বিত কৌশল বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশে তিন বছর মেয়াদি প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১২ লাখ ৫০ হাজার ইউরো।

বৃহস্পতিবার, ২৩ জুলাই অর্থনৈতিক সম্পর্ক বিভাগে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং আইওএমের পক্ষে সংস্থাটির বাংলাদেশ মিশনপ্রধান ড. লরা টম বনডে চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাস্তুচ্যুত হওয়া জনগোষ্ঠীর তথ্য সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা নিয়ে গবেষণালব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হবে।

প্রবাসী বাংলাদেশিদের জলবায়ু ঝুঁকি মোকাবিলার কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়টিও প্রকল্পে গুরুত্ব পাবে।

একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বাড়ানো, ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা তৈরি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল, যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান এবং সিনিয়র সহকারী সচিব ড. রাজিবুল আলম উপস্থিত ছিলেন।

এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাহমিদা হক খান, আইওএমের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আশফাকুর রহমান খান এবং ন্যাশনাল কনসালট্যান্ট ড. এস এম মোর্শেদ অনুষ্ঠানে অংশ নেন।

ট্যাগ : বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন জলবায়ু পরিবর্তন আইওএম

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

জলবায়ু বাস্তুচ্যুতি মোকাবিলায় বাংলাদেশ-আইওএম চুক্তি

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর ব্যবস্থাপনায় সমন্বিত কৌশল বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশে তিন বছর মেয়াদি প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১২ লাখ ৫০ হাজার ইউরো।

বৃহস্পতিবার, ২৩ জুলাই অর্থনৈতিক সম্পর্ক বিভাগে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং আইওএমের পক্ষে সংস্থাটির বাংলাদেশ মিশনপ্রধান ড. লরা টম বনডে চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাস্তুচ্যুত হওয়া জনগোষ্ঠীর তথ্য সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা নিয়ে গবেষণালব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হবে।

প্রবাসী বাংলাদেশিদের জলবায়ু ঝুঁকি মোকাবিলার কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়টিও প্রকল্পে গুরুত্ব পাবে।

একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বাড়ানো, ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা তৈরি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল, যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান এবং সিনিয়র সহকারী সচিব ড. রাজিবুল আলম উপস্থিত ছিলেন।

এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাহমিদা হক খান, আইওএমের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আশফাকুর রহমান খান এবং ন্যাশনাল কনসালট্যান্ট ড. এস এম মোর্শেদ অনুষ্ঠানে অংশ নেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ