ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নেপালে ভয়াবহ বন্যার ধ্বংসস্তূপে ১০ দিন আটকে থাকার পর উদ্ধার

ছবি : সংগৃহীত
ফলো করুন

নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৬৪ বছরের এক বৃদ্ধাকে।

শনিবার (৫ সেপ্টেম্বর) নুওয়াকোট জেলার একটি ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে চান্দিকা কুমারী শ্রেষ্ঠাকে উদ্ধার করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

স্থানীয় সূত্র জানায়, গত ২৬ আগস্টের হড়পা বানের পর তার বসবাস করা চারতলা ভবনটির নিচের তিনটি তলা মাটির নিচে চাপা পড়ে যায়। কাদামাটির স্তূপে আটকে ছিল ভবনের চতুর্থ তলার একটি অংশও।

বিপর্যয়ের ১০ দিন পর ওই এলাকায় রাস্তা নির্মাণের কাজ করছিল নিরাপত্তা বাহিনী। এ সময় ধ্বংসস্তূপের ভেতর থেকে ক্ষীণ একটি শব্দ শুনতে পান তারা। পরে সন্দেহ হওয়ায় মাটি সরিয়ে তল্লাশি শুরু করেন উদ্ধারকারীরা।

একপর্যায়ে চারতলার একটি জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা বৃদ্ধার অবস্থান শনাক্ত করেন। পরে তাকে উদ্ধার করে নেপালি সেনাবাহিনীর হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুতে চিকিৎসার জন্য নেওয়া হয়।

নেপাল পুলিশ জানিয়েছে, এর আগে ওই ভবনে তল্লাশি চালানো হলেও কাউকে জীবিত পাওয়া যায়নি। এলাকায় আর কেউ বেঁচে নেই ধারণা করে সেখানে উদ্ধার কার্যক্রমও সীমিত করা হয়েছিল।

উদ্ধারকারীদের কাছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠার বেঁচে থাকা এক বিস্ময়কর ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তার পরিবারের কয়েকজন সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। এমনকি জীবিত স্বজনরা তার শেষকৃত্যের প্রস্তুতিও নিয়েছিলেন।

ট্যাগ : নেপাল বন্যা উদ্ধার অভিযান জীবিত উদ্ধার

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

নেপালে ভয়াবহ বন্যার ধ্বংসস্তূপে ১০ দিন আটকে থাকার পর উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৬৪ বছরের এক বৃদ্ধাকে।

শনিবার (৫ সেপ্টেম্বর) নুওয়াকোট জেলার একটি ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে চান্দিকা কুমারী শ্রেষ্ঠাকে উদ্ধার করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

স্থানীয় সূত্র জানায়, গত ২৬ আগস্টের হড়পা বানের পর তার বসবাস করা চারতলা ভবনটির নিচের তিনটি তলা মাটির নিচে চাপা পড়ে যায়। কাদামাটির স্তূপে আটকে ছিল ভবনের চতুর্থ তলার একটি অংশও।

বিপর্যয়ের ১০ দিন পর ওই এলাকায় রাস্তা নির্মাণের কাজ করছিল নিরাপত্তা বাহিনী। এ সময় ধ্বংসস্তূপের ভেতর থেকে ক্ষীণ একটি শব্দ শুনতে পান তারা। পরে সন্দেহ হওয়ায় মাটি সরিয়ে তল্লাশি শুরু করেন উদ্ধারকারীরা।

একপর্যায়ে চারতলার একটি জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা বৃদ্ধার অবস্থান শনাক্ত করেন। পরে তাকে উদ্ধার করে নেপালি সেনাবাহিনীর হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুতে চিকিৎসার জন্য নেওয়া হয়।

নেপাল পুলিশ জানিয়েছে, এর আগে ওই ভবনে তল্লাশি চালানো হলেও কাউকে জীবিত পাওয়া যায়নি। এলাকায় আর কেউ বেঁচে নেই ধারণা করে সেখানে উদ্ধার কার্যক্রমও সীমিত করা হয়েছিল।

উদ্ধারকারীদের কাছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠার বেঁচে থাকা এক বিস্ময়কর ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তার পরিবারের কয়েকজন সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। এমনকি জীবিত স্বজনরা তার শেষকৃত্যের প্রস্তুতিও নিয়েছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ