ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়ল ছয় মাস

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধন এবং নতুন পাসপোর্ট ইস্যু বা পুনঃইস্যুর বিশেষ কার্যক্রমের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিরা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিশেষ এই সুবিধার আওতায় আবেদন করতে পারবেন।

মঙ্গলবার, ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টসেবা নিরবচ্ছিন্ন রাখা এবং জনস্বার্থ বিবেচনায় বিশেষ কার্যক্রমের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের ৮ জুলাই জারি করা আদেশটির কার্যকারিতা ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারিত ছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে এই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর ফলে বিদেশে বসবাসরত যেসব বাংলাদেশির পাসপোর্টে নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম কিংবা অন্য কোনো তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

সংশোধিত তথ্যের ভিত্তিতে নতুন পাসপোর্ট ইস্যু অথবা বিদ্যমান পাসপোর্ট পুনঃইস্যুর আবেদনও করা যাবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন আদেশটি অবিলম্বে কার্যকর হবে। সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনে পাঠানো হয়েছে।

এ ছাড়া পাসপোর্টসেবার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি দপ্তরকেও সিদ্ধান্তটি জানানো হয়েছে।

নতুন সময়সীমার কারণে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে না পারা প্রবাসীরা পাসপোর্টের তথ্য সংশোধনের আরেকটি সুযোগ পাবেন। এতে তাদের ভ্রমণ, ভিসা, কর্মসংস্থান ও অন্যান্য প্রশাসনিক কাজে পাসপোর্টসংক্রান্ত জটিলতা কমবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ : প্রবাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়ল ছয় মাস

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ