ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বুয়েটের নতুন উপউপাচার্য ড. শরীফুল ইসলাম

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপউপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম।

বুধবার, ২২ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। তিনি বুয়েটের চতুর্থ উপউপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বর্তমান উপউপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন অধ্যাপক শরীফুল ইসলাম।

অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম ১৯৯৭ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বছর তিনি বিশ্ববিদ্যালয়টির প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন।

পরবর্তী সময়ে শিক্ষকতার বিভিন্ন ধাপ অতিক্রম করে ২০১৩ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি পান।

বর্তমানে তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উচ্চশিক্ষার জন্য অধ্যাপক শরীফুল ইসলাম জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখান থেকে ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

পিএইচডি শেষ করার পর একই বিশ্ববিদ্যালয়ে দুই বছর পোস্টডক্টরাল গবেষণাও সম্পন্ন করেন অধ্যাপক শরীফুল ইসলাম।

ট্যাগ : শিক্ষা মন্ত্রণালয় বুয়েট

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

বুয়েটের নতুন উপউপাচার্য ড. শরীফুল ইসলাম

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপউপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম।

বুধবার, ২২ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। তিনি বুয়েটের চতুর্থ উপউপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বর্তমান উপউপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন অধ্যাপক শরীফুল ইসলাম।

অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম ১৯৯৭ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বছর তিনি বিশ্ববিদ্যালয়টির প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন।

পরবর্তী সময়ে শিক্ষকতার বিভিন্ন ধাপ অতিক্রম করে ২০১৩ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি পান।

বর্তমানে তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উচ্চশিক্ষার জন্য অধ্যাপক শরীফুল ইসলাম জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখান থেকে ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

পিএইচডি শেষ করার পর একই বিশ্ববিদ্যালয়ে দুই বছর পোস্টডক্টরাল গবেষণাও সম্পন্ন করেন অধ্যাপক শরীফুল ইসলাম।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ