ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতিসংঘে সড়ক নিরাপত্তা নিয়ে বাংলাদেশের আহ্বান

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্বজুড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আহতের সংখ্যা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান, সমন্বিত বাস্তবায়ন এবং কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২১ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সড়ক নিরাপত্তাবিষয়ক একটি বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশের সড়ক নিরাপত্তা উন্নয়নে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ওই অধিবেশনে যৌথ সভাপতির দায়িত্ব পালন করেন মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, শুধু শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুললেই সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে না। সড়ক পরিবহন ব্যবস্থার প্রতিটি পর্যায়ে নীতিমালা ও সিদ্ধান্তের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

তিনি পরিবহন, স্বাস্থ্য, পুলিশ, অর্থ, শিক্ষা, পরিবেশ ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে দায়িত্বের সুস্পষ্ট বণ্টন এবং নীতিনির্ধারণের সঙ্গে বাস্তবায়নের সামঞ্জস্য রাখার আহ্বান জানান।

সড়ক নিরাপত্তা উন্নয়নে স্থানীয় সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, শিক্ষাবিদ ও তরুণদের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন বলে উল্লেখ করেন মন্ত্রী।

তার মতে, বিভিন্ন পক্ষের অংশগ্রহণ ফলপ্রসূ করতে হলে শক্তিশালী সরকারি নেতৃত্ব, সমন্বিত ব্যবস্থাপনা এবং জবাবদিহিতার কাঠামো নিশ্চিত করতে হবে।

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন শেখ রবিউল আলম।

প্রতিনিধি দলে আরও রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা জাতিসংঘ শেখ রবিউল আলম সড়ক নিরাপত্তা

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে সড়ক নিরাপত্তা নিয়ে বাংলাদেশের আহ্বান

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

বিশ্বজুড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আহতের সংখ্যা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান, সমন্বিত বাস্তবায়ন এবং কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২১ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সড়ক নিরাপত্তাবিষয়ক একটি বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশের সড়ক নিরাপত্তা উন্নয়নে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ওই অধিবেশনে যৌথ সভাপতির দায়িত্ব পালন করেন মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, শুধু শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুললেই সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে না। সড়ক পরিবহন ব্যবস্থার প্রতিটি পর্যায়ে নীতিমালা ও সিদ্ধান্তের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

তিনি পরিবহন, স্বাস্থ্য, পুলিশ, অর্থ, শিক্ষা, পরিবেশ ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে দায়িত্বের সুস্পষ্ট বণ্টন এবং নীতিনির্ধারণের সঙ্গে বাস্তবায়নের সামঞ্জস্য রাখার আহ্বান জানান।

সড়ক নিরাপত্তা উন্নয়নে স্থানীয় সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, শিক্ষাবিদ ও তরুণদের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন বলে উল্লেখ করেন মন্ত্রী।

তার মতে, বিভিন্ন পক্ষের অংশগ্রহণ ফলপ্রসূ করতে হলে শক্তিশালী সরকারি নেতৃত্ব, সমন্বিত ব্যবস্থাপনা এবং জবাবদিহিতার কাঠামো নিশ্চিত করতে হবে।

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন শেখ রবিউল আলম।

প্রতিনিধি দলে আরও রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ