ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের চার আহ্বান তারেক রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশ গঠনে সরাসরি ভূমিকা রাখতে বিএনপির নেতাকর্মীদের চারটি বিশেষ কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, শুধু দলীয় পদ-পদবি পাওয়া রাজনীতির একমাত্র উদ্দেশ্য হতে পারে না। একজন কর্মী নিজের কাজের মাধ্যমে জনগণের পাশে দাঁড়িয়ে এবং দেশ গঠনে ভূমিকা রেখে নিজেকে সত্যিকারের জাতীয়তাবাদী কর্মী হিসেবে প্রমাণ করতে পারেন।

নেতাকর্মীদের জন্য তিনি যে চারটি কাজের কথা বলেন, সেগুলো হলো বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া, খাল খনন ও পুনঃখননে সহযোগিতা করা, নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা এবং বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন এমন কোনো কাজ করতে না পারে যাতে সাধারণ মানুষ কষ্ট পায়, সে বিষয়ে সতর্ক থাকা।

বৃক্ষরোপণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত খালেদা জিয়ার সময়ের বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় দলীয় নেতাকর্মীদেরও এ কাজে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

খাল খনন প্রসঙ্গে তারেক রহমান বলেন, জিয়াউর রহমানের পরিচিত কর্মসূচিগুলোর একটি ছিল খাল খনন। বর্তমান সরকারও পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনঃখননের পরিকল্পনা নিয়েছে। বিএনপির নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় এসব কর্মসূচিতে যুক্ত হয়ে সরকারের পাশাপাশি দেশকেও সহযোগিতা করতে পারেন।

পরিচ্ছন্নতা কার্যক্রমেও দলীয় সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, দেশের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা ও পৌরসভায় বিএনপির সাংগঠনিক কাঠামো রয়েছে। এসব সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নিতে পারেন।

দলের ভাবমূর্তি রক্ষার বিষয়েও সতর্ক করেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন চাঁদাবাজি, হয়রানি বা এমন কোনো কর্মকাণ্ড করতে না পারে যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সে বিষয়ে প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।

তারেক রহমান বলেন, একজন নেতাকর্মীর রাজনৈতিক পরিচয়ের মূল্য তখনই তৈরি হয়, যখন তার কর্মকাণ্ডে সাধারণ মানুষ উপকৃত হয়। দল ও সরকারের উন্নয়নমূলক কর্মসূচিকে জনগণের কাছে পৌঁছে দিতে তৃণমূল নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত আলোচনা সভাটি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন এবং বিএনপির রাজনৈতিক পথচলা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। ২০২৬ সালে দলটি প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচি পালন করে বিএনপি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রী, সংসদ সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের চার আহ্বান তারেক রহমানের

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ