ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা এলাকার একটি বন্ধ লেনে মোটরসাইকেল নিয়ে প্রবেশের চেষ্টা করায় এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশ করার পর খামারবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে সেখানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুনিরুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর আগমন ও অনুষ্ঠান ঘিরে খামারবাড়ি মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। জনসমাগম ও নিরাপত্তার কারণে খামারবাড়ি থেকে ফার্মগেটমুখী সড়কের বাম পাশের একটি লেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে পাশের লেন দিয়ে স্বাভাবিক যান চলাচল চালু ছিল।

প্রধানমন্ত্রীর গাড়িবহর তাঁর কার্যালয় থেকে বিজয় সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছায়। গাড়িবহর কেআইবি এলাকায় প্রবেশ করার কিছুক্ষণ পর ওই মোটরসাইকেল চালক বন্ধ রাখা লেনটিতে ঢোকার চেষ্টা করেন।

এ সময় দায়িত্বে থাকা এক ট্রাফিক সার্জেন্ট তাঁকে থামান। পরে মোটরসাইকেলসহ তাঁকে তেজগাঁও থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় প্রকাশ করা হয়নি। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, লেনটি যে নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছিল, সে বিষয়টি তাঁর জানা ছিল না।

পুলিশ ওই ব্যক্তির অতীত অপরাধের কোনো রেকর্ড রয়েছে কি না, সেটিও যাচাই করেছে। এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে সন্দেহজনক বা অপরাধমূলক কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি।

ঘটনাটি নিরাপত্তাজনিত ভুল নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা নিশ্চিত হতে ওই যুবককে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাঁর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান ফার্মগেট তেজগাঁও থানা

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা এলাকার একটি বন্ধ লেনে মোটরসাইকেল নিয়ে প্রবেশের চেষ্টা করায় এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশ করার পর খামারবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে সেখানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুনিরুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর আগমন ও অনুষ্ঠান ঘিরে খামারবাড়ি মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। জনসমাগম ও নিরাপত্তার কারণে খামারবাড়ি থেকে ফার্মগেটমুখী সড়কের বাম পাশের একটি লেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে পাশের লেন দিয়ে স্বাভাবিক যান চলাচল চালু ছিল।

প্রধানমন্ত্রীর গাড়িবহর তাঁর কার্যালয় থেকে বিজয় সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছায়। গাড়িবহর কেআইবি এলাকায় প্রবেশ করার কিছুক্ষণ পর ওই মোটরসাইকেল চালক বন্ধ রাখা লেনটিতে ঢোকার চেষ্টা করেন।

এ সময় দায়িত্বে থাকা এক ট্রাফিক সার্জেন্ট তাঁকে থামান। পরে মোটরসাইকেলসহ তাঁকে তেজগাঁও থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় প্রকাশ করা হয়নি। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, লেনটি যে নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছিল, সে বিষয়টি তাঁর জানা ছিল না।

পুলিশ ওই ব্যক্তির অতীত অপরাধের কোনো রেকর্ড রয়েছে কি না, সেটিও যাচাই করেছে। এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে সন্দেহজনক বা অপরাধমূলক কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি।

ঘটনাটি নিরাপত্তাজনিত ভুল নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা নিশ্চিত হতে ওই যুবককে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাঁর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ