ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুই বছরে কারাগারে ২২৭ বন্দির মৃত্যু, কারণ নিয়ে প্রশ্ন

দুই বছরে কারাগারে ২২৭ বন্দির মৃত্যু, কারণ নিয়ে প্রশ্ন
ফাইল ছবি
ফলো করুন

গত দুই বছরে দেশের বিভিন্ন কারাগারে ২২৭ জন বন্দির মৃত্যুর তথ্য প্রকাশ হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এসব মৃত্যুর বড় অংশের কারণ হৃদরোগ বা কার্ডিয়াক অ্যারেস্ট।

কারা কর্তৃপক্ষের পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোর তথ্যেও বন্দি মৃত্যুর বিষয়টি উঠে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, হৃদরোগের পাশাপাশি মাদকাসক্ত বন্দিদের প্রত্যাহারজনিত জটিলতা, মানসিক চাপ এবং চিকিৎসক সংকটও মৃত্যুর অন্যতম কারণ হতে পারে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, অধিকাংশ বন্দির মৃত্যু হয়েছে কার্ডিয়াক অ্যারেস্টে। তিনি বলেন, মাদকাসক্ত অনেক বন্দি কারাগারে এসে মাদক না পাওয়ার কারণে শারীরিক ও মানসিক সমস্যায় পড়েন। অনেকে কারাগারের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পেরে হতাশা ও মানসিক চাপে ভোগেন।

তিনি আরও বলেন, কারাগারে চিকিৎসক সংকট একটি বড় চ্যালেঞ্জ।

মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ৬ জুলাই পর্যন্ত কারা হেফাজতে ২২৭ জনের মৃত্যু হয়েছে। তাদের তথ্য অনুযায়ী, এদের মধ্যে ৪০ জন আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন।

অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানিয়েছে, একই সময়ে কারাবন্দি অবস্থায় ১৯০ জনের মৃত্যু হয়েছে। তবে তাদের প্রতিবেদনে মৃতদের রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ৩৪২ জন বন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ১৮৯ জন, ২০২৫ সালে ১৩৬ জন এবং ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৭ জন বন্দি মারা গেছেন।

আসকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ২৪ জন, ২০২৫ সালে ১০৭ জন এবং ২০২৬ সালের জুন পর্যন্ত ৬১ জন কারাবন্দি মারা যান।

এদিকে পুলিশ হেফাজতে মৃত্যুর বিষয়েও তথ্য দিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। এমএসএফ জানিয়েছে, একই সময়ে পুলিশ হেফাজতে ৩০ জনের মৃত্যু হয়েছে। আসকের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর নির্যাতনে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, পুলিশ হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনা তদন্ত করা হয়। কোনো কর্মকর্তার গাফিলতি পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

কারা হেফাজতে মৃত্যুর বিষয়ে মানবাধিকারকর্মীরা বলছেন, দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যা কমাতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, প্রত্যাশা ছিল পরিস্থিতির উন্নতি হবে, তবে এখনো দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে না।

ট্যাগ : মানবাধিকার কারাগার আইন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার৬
  • ০৬ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৭ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:১৯ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৯ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


দুই বছরে কারাগারে ২২৭ বন্দির মৃত্যু, কারণ নিয়ে প্রশ্ন

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

গত দুই বছরে দেশের বিভিন্ন কারাগারে ২২৭ জন বন্দির মৃত্যুর তথ্য প্রকাশ হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এসব মৃত্যুর বড় অংশের কারণ হৃদরোগ বা কার্ডিয়াক অ্যারেস্ট।

কারা কর্তৃপক্ষের পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোর তথ্যেও বন্দি মৃত্যুর বিষয়টি উঠে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, হৃদরোগের পাশাপাশি মাদকাসক্ত বন্দিদের প্রত্যাহারজনিত জটিলতা, মানসিক চাপ এবং চিকিৎসক সংকটও মৃত্যুর অন্যতম কারণ হতে পারে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, অধিকাংশ বন্দির মৃত্যু হয়েছে কার্ডিয়াক অ্যারেস্টে। তিনি বলেন, মাদকাসক্ত অনেক বন্দি কারাগারে এসে মাদক না পাওয়ার কারণে শারীরিক ও মানসিক সমস্যায় পড়েন। অনেকে কারাগারের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পেরে হতাশা ও মানসিক চাপে ভোগেন।

তিনি আরও বলেন, কারাগারে চিকিৎসক সংকট একটি বড় চ্যালেঞ্জ।

মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ৬ জুলাই পর্যন্ত কারা হেফাজতে ২২৭ জনের মৃত্যু হয়েছে। তাদের তথ্য অনুযায়ী, এদের মধ্যে ৪০ জন আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন।

অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানিয়েছে, একই সময়ে কারাবন্দি অবস্থায় ১৯০ জনের মৃত্যু হয়েছে। তবে তাদের প্রতিবেদনে মৃতদের রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ৩৪২ জন বন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ১৮৯ জন, ২০২৫ সালে ১৩৬ জন এবং ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৭ জন বন্দি মারা গেছেন।

আসকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ২৪ জন, ২০২৫ সালে ১০৭ জন এবং ২০২৬ সালের জুন পর্যন্ত ৬১ জন কারাবন্দি মারা যান।

এদিকে পুলিশ হেফাজতে মৃত্যুর বিষয়েও তথ্য দিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। এমএসএফ জানিয়েছে, একই সময়ে পুলিশ হেফাজতে ৩০ জনের মৃত্যু হয়েছে। আসকের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর নির্যাতনে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, পুলিশ হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনা তদন্ত করা হয়। কোনো কর্মকর্তার গাফিলতি পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

কারা হেফাজতে মৃত্যুর বিষয়ে মানবাধিকারকর্মীরা বলছেন, দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যা কমাতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, প্রত্যাশা ছিল পরিস্থিতির উন্নতি হবে, তবে এখনো দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে না।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ