ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আমি না থাকলে ইসরাইল ধ্বংস হয়ে যেত: ট্রাম্প

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না থাকলে ইসরাইল বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইসরাইলের নিরাপত্তা ও অবস্থান অনেকটাই যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভরশীল।

এক বক্তব্যে ট্রাম্প বলেন, “আমার হস্তক্ষেপ না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত।”

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে উন্নত অস্ত্র ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’ এবং বি-২ স্পিরিট বোমারু বিমানসহ গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা দিয়েছে।

ট্রাম্প আরও বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ইতিবাচক এবং ওয়াশিংটন ইসরাইলের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, “নেতানিয়াহু, যিনি আমার সঙ্গে ভালোভাবে কাজ করেছেন, তিনিও বলবেন যে অস্ত্র আমাদের, আয়রন ডোম আমাদের দেওয়া, আর বি-২ বোমারু বিমানও আমাদের।”

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইসরাইল তার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এ প্রসঙ্গে তিনি বলেন, “তারা আমার কথা শুনবে। তবে আমাদের নেতানিয়াহুকে কিছুটা সংযতও রাখতে হবে।”

সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সামরিক সহায়তা

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আমি না থাকলে ইসরাইল ধ্বংস হয়ে যেত: ট্রাম্প

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না থাকলে ইসরাইল বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইসরাইলের নিরাপত্তা ও অবস্থান অনেকটাই যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভরশীল।

এক বক্তব্যে ট্রাম্প বলেন, “আমার হস্তক্ষেপ না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত।”

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে উন্নত অস্ত্র ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’ এবং বি-২ স্পিরিট বোমারু বিমানসহ গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা দিয়েছে।

ট্রাম্প আরও বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ইতিবাচক এবং ওয়াশিংটন ইসরাইলের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, “নেতানিয়াহু, যিনি আমার সঙ্গে ভালোভাবে কাজ করেছেন, তিনিও বলবেন যে অস্ত্র আমাদের, আয়রন ডোম আমাদের দেওয়া, আর বি-২ বোমারু বিমানও আমাদের।”

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইসরাইল তার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এ প্রসঙ্গে তিনি বলেন, “তারা আমার কথা শুনবে। তবে আমাদের নেতানিয়াহুকে কিছুটা সংযতও রাখতে হবে।”

সূত্র: মিডল ইস্ট আই

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ