ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে শতাধিক ডেমোক্র্যাটের ভোট

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে শতাধিক ডেমোক্র্যাটের ভোট
সংগৃহীত ছবি
ফলো করুন

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইসরায়েলের জন্য কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের পক্ষে ভোট দিয়েছেন ১০০ জনের বেশি ডেমোক্র্যাট সদস্য। এই ভোট ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে ইসরায়েল ইস্যুতে ক্রমবর্ধমান মতপার্থক্যকে সামনে এনেছে।

বুধবার (১৫ জুলাই) রিপাবলিকান সদস্য থমাস ম্যাসির উত্থাপিত একটি সংশোধনী প্রস্তাবের পক্ষে ভোট দেন ১০৩ জন ডেমোক্র্যাট। ম্যাসির প্রস্তাবে একজন রিপাবলিকান সদস্যও সমর্থন দেন।

তবে সংশোধনীটি পাস হয়নি। এর বিপক্ষে ভোট পড়ে ৩১৪টি। বিরোধিতা করেন ৯৮ জন ডেমোক্র্যাট এবং ১০ জন সদস্য ‘উপস্থিত’ ভোট দিয়ে কোনো পক্ষ নেননি।

ইস্যুটি ঘিরে ডেমোক্র্যাটিক পার্টির শীর্ষ নেতৃত্বও বিভক্ত হয়ে পড়ে। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস এবং ডেমোক্র্যাটিক ককাসের চেয়ারম্যান পিট আগুইলার প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। অন্যদিকে ডেমোক্র্যাটিক হুইপ ক্যাথরিন ক্লার্ক প্রস্তাবের পক্ষে অবস্থান নেন।

প্রগতিশীল ডেমোক্র্যাটরা এই ভোটকে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। তাদের দাবি, প্রতিনিধি পরিষদে এই প্রথম সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট ইসরায়েলের জন্য বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের পক্ষে ভোট দিয়েছেন। দুই বছর আগে একই ধরনের একটি প্রস্তাবে মাত্র ৩৭ জন ডেমোক্র্যাট সমর্থন দিয়েছিলেন।

ভোটের আগে দলীয় নেতৃত্ব সদস্যদের ওপর কোনো নির্দিষ্ট অবস্থান নেওয়ার চাপ দেয়নি। হাকিম জেফরিস সবাইকে নিজ নিজ বিবেক অনুযায়ী ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া ক্যাথরিন ক্লার্ক বলেন, সংশোধনীটিতে ত্রুটি ছিল। কারণ এটি কার্যকর হলে গাজায় ফিলিস্তিনি শরণার্থী ও বেসামরিক মানুষের জন্য মানবিক সহায়তাও বন্ধ হয়ে যেতে পারত।

বিশ্লেষকদের মতে, এই ভোট ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে ইসরায়েল-নীতি নিয়ে অবস্থান পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে দলের প্রগতিশীল অংশ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতি এবং ইসরায়েলের প্রতি সমর্থনের ধরন বদলের দাবি জোরালো করছে।

সূত্র: সিএনএন

ট্যাগ : যুক্তরাষ্ট্র ইসরায়েল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে শতাধিক ডেমোক্র্যাটের ভোট

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইসরায়েলের জন্য কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের পক্ষে ভোট দিয়েছেন ১০০ জনের বেশি ডেমোক্র্যাট সদস্য। এই ভোট ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে ইসরায়েল ইস্যুতে ক্রমবর্ধমান মতপার্থক্যকে সামনে এনেছে।

বুধবার (১৫ জুলাই) রিপাবলিকান সদস্য থমাস ম্যাসির উত্থাপিত একটি সংশোধনী প্রস্তাবের পক্ষে ভোট দেন ১০৩ জন ডেমোক্র্যাট। ম্যাসির প্রস্তাবে একজন রিপাবলিকান সদস্যও সমর্থন দেন।

তবে সংশোধনীটি পাস হয়নি। এর বিপক্ষে ভোট পড়ে ৩১৪টি। বিরোধিতা করেন ৯৮ জন ডেমোক্র্যাট এবং ১০ জন সদস্য ‘উপস্থিত’ ভোট দিয়ে কোনো পক্ষ নেননি।

ইস্যুটি ঘিরে ডেমোক্র্যাটিক পার্টির শীর্ষ নেতৃত্বও বিভক্ত হয়ে পড়ে। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস এবং ডেমোক্র্যাটিক ককাসের চেয়ারম্যান পিট আগুইলার প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। অন্যদিকে ডেমোক্র্যাটিক হুইপ ক্যাথরিন ক্লার্ক প্রস্তাবের পক্ষে অবস্থান নেন।

প্রগতিশীল ডেমোক্র্যাটরা এই ভোটকে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। তাদের দাবি, প্রতিনিধি পরিষদে এই প্রথম সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট ইসরায়েলের জন্য বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের পক্ষে ভোট দিয়েছেন। দুই বছর আগে একই ধরনের একটি প্রস্তাবে মাত্র ৩৭ জন ডেমোক্র্যাট সমর্থন দিয়েছিলেন।

ভোটের আগে দলীয় নেতৃত্ব সদস্যদের ওপর কোনো নির্দিষ্ট অবস্থান নেওয়ার চাপ দেয়নি। হাকিম জেফরিস সবাইকে নিজ নিজ বিবেক অনুযায়ী ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া ক্যাথরিন ক্লার্ক বলেন, সংশোধনীটিতে ত্রুটি ছিল। কারণ এটি কার্যকর হলে গাজায় ফিলিস্তিনি শরণার্থী ও বেসামরিক মানুষের জন্য মানবিক সহায়তাও বন্ধ হয়ে যেতে পারত।

বিশ্লেষকদের মতে, এই ভোট ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে ইসরায়েল-নীতি নিয়ে অবস্থান পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে দলের প্রগতিশীল অংশ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতি এবং ইসরায়েলের প্রতি সমর্থনের ধরন বদলের দাবি জোরালো করছে।

সূত্র: সিএনএন


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ