ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণ করবে বাংলাদেশ

সংগৃহীত ছবি
ফলো করুন

রাখাইন রাজ্যের চলমান অস্থিতিশীলতা, সীমান্তপারের অপরাধ ও নিরাপত্তাঝুঁকির প্রেক্ষাপটে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ অংশে প্রায় ১০৮ কিলোমিটার দীর্ঘ নিরাপত্তা বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

পরিকল্পনাটি বাস্তবায়িত হলে স্বাধীনতার পর প্রথমবারের মতো কোনো প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্তে স্থায়ী নিরাপত্তা বেড়া নির্মিত হবে।

সরকারি সূত্রের বরাতে নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ২৭১ কিলোমিটার। এর মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে বেড়া নির্মাণ করা হবে। নিরাপত্তার স্বার্থে কোন কোন এলাকায় বেড়া দেওয়া হবে, তা প্রকাশ করা হয়নি। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের দৈর্ঘ্য ২৭১ কিলোমিটার বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনেও উল্লেখ রয়েছে।

গত মাসে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, অনুপ্রবেশ, চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে এ প্রকল্প নেওয়া হয়েছে। মাদক, অবৈধ অস্ত্র ও মানবপাচার প্রতিরোধ এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতা দমনও এর অন্যতম লক্ষ্য।

সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কর্মকর্তাদের মতে, রাখাইনের বড় অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় মিয়ানমারের প্রচলিত সীমান্ত ব্যবস্থাপনা কার্যত ভেঙে পড়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে মংডু দখলের পর আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেয়।

এর ফলে নাফ নদী ও দুর্গম পাহাড়ি সীমান্তে নজরদারি, অপরাধ নিয়ন্ত্রণ এবং বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আগের চেয়ে কঠিন হয়ে উঠেছে।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. শহিদুল হক বলেন, পার্বত্য চট্টগ্রামের কিছু ব্যক্তি অর্থের বিনিময়ে আরাকান আর্মিতে যোগ দিতে সীমান্ত অতিক্রম করছেন বলে নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগ রয়েছে। একই পথে দেশে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশের ঝুঁকিও বেড়েছে।

তাঁর মতে, শুধু বেড়া নির্মাণ করলেই হবে না। সীমান্ত বেড়ার পাশাপাশি টহল সড়ক তৈরি এবং প্রযুক্তিনির্ভর নজরদারি চালু করা হলে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে।

তিনি বলেন, মিয়ানমার ২০০৯-১০ সালের দিকে নাফ নদীসংলগ্ন সীমান্তে প্রায় ১২০ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছিল। তবে প্রায় ৭০ কিলোমিটার নির্মাণের পর কাজটি বন্ধ হয়ে যায়।

বাংলাদেশের উচিত প্রথমে নাফ নদীসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকা এবং পরে নাইক্ষ্যংছড়ি ও বান্দরবানের দুর্গম পার্বত্য সীমান্তে বেড়া নির্মাণে অগ্রাধিকার দেওয়া বলে মনে করেন তিনি।

বাংলাদেশ কোস্ট গার্ডের তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শেষ দিকে মংডু দখলের পর নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে অন্তত ৪২৬ বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩২৪ জনকে দেশে ফেরানো সম্ভব হলেও বাকিরা এখনো আটক রয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলে আটকের একাধিক ঘটনা ঘটেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ৭৩ জন এবং মে মাসে আরও ১৪ জেলেকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

নিরাপত্তা বিশ্লেষকদের অভিযোগ, জেলেদের আটক করে মুক্তিপণ আদায় আরাকান আর্মির অর্থ সংগ্রহের একটি মাধ্যম হয়ে উঠেছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও মানবপাচারের ঝুঁকিও বেড়েছে।

সংশ্লিষ্টদের মতে, স্থায়ী বেড়া, সীমান্ত সড়ক এবং আধুনিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হলে সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা বাড়বে। পাশাপাশি অনুপ্রবেশ ও আন্তসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে জাতীয় নিরাপত্তাও জোরদার হবে।

সূত্র: নিক্কেই এশিয়া

ট্যাগ : বাংলাদেশ সরকার সীমান্ত নিরাপত্তা মিয়ানমার মিয়ানমার সীমান্ত নিক্কেই এশিয়ার প্রতিবেদন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণ করবে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

রাখাইন রাজ্যের চলমান অস্থিতিশীলতা, সীমান্তপারের অপরাধ ও নিরাপত্তাঝুঁকির প্রেক্ষাপটে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ অংশে প্রায় ১০৮ কিলোমিটার দীর্ঘ নিরাপত্তা বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

পরিকল্পনাটি বাস্তবায়িত হলে স্বাধীনতার পর প্রথমবারের মতো কোনো প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্তে স্থায়ী নিরাপত্তা বেড়া নির্মিত হবে।

সরকারি সূত্রের বরাতে নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ২৭১ কিলোমিটার। এর মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে বেড়া নির্মাণ করা হবে। নিরাপত্তার স্বার্থে কোন কোন এলাকায় বেড়া দেওয়া হবে, তা প্রকাশ করা হয়নি। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের দৈর্ঘ্য ২৭১ কিলোমিটার বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনেও উল্লেখ রয়েছে।

গত মাসে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, অনুপ্রবেশ, চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে এ প্রকল্প নেওয়া হয়েছে। মাদক, অবৈধ অস্ত্র ও মানবপাচার প্রতিরোধ এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতা দমনও এর অন্যতম লক্ষ্য।

সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কর্মকর্তাদের মতে, রাখাইনের বড় অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় মিয়ানমারের প্রচলিত সীমান্ত ব্যবস্থাপনা কার্যত ভেঙে পড়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে মংডু দখলের পর আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেয়।

এর ফলে নাফ নদী ও দুর্গম পাহাড়ি সীমান্তে নজরদারি, অপরাধ নিয়ন্ত্রণ এবং বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আগের চেয়ে কঠিন হয়ে উঠেছে।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. শহিদুল হক বলেন, পার্বত্য চট্টগ্রামের কিছু ব্যক্তি অর্থের বিনিময়ে আরাকান আর্মিতে যোগ দিতে সীমান্ত অতিক্রম করছেন বলে নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগ রয়েছে। একই পথে দেশে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশের ঝুঁকিও বেড়েছে।

তাঁর মতে, শুধু বেড়া নির্মাণ করলেই হবে না। সীমান্ত বেড়ার পাশাপাশি টহল সড়ক তৈরি এবং প্রযুক্তিনির্ভর নজরদারি চালু করা হলে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে।

তিনি বলেন, মিয়ানমার ২০০৯-১০ সালের দিকে নাফ নদীসংলগ্ন সীমান্তে প্রায় ১২০ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছিল। তবে প্রায় ৭০ কিলোমিটার নির্মাণের পর কাজটি বন্ধ হয়ে যায়।

বাংলাদেশের উচিত প্রথমে নাফ নদীসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকা এবং পরে নাইক্ষ্যংছড়ি ও বান্দরবানের দুর্গম পার্বত্য সীমান্তে বেড়া নির্মাণে অগ্রাধিকার দেওয়া বলে মনে করেন তিনি।

বাংলাদেশ কোস্ট গার্ডের তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শেষ দিকে মংডু দখলের পর নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে অন্তত ৪২৬ বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩২৪ জনকে দেশে ফেরানো সম্ভব হলেও বাকিরা এখনো আটক রয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলে আটকের একাধিক ঘটনা ঘটেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ৭৩ জন এবং মে মাসে আরও ১৪ জেলেকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

নিরাপত্তা বিশ্লেষকদের অভিযোগ, জেলেদের আটক করে মুক্তিপণ আদায় আরাকান আর্মির অর্থ সংগ্রহের একটি মাধ্যম হয়ে উঠেছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও মানবপাচারের ঝুঁকিও বেড়েছে।

সংশ্লিষ্টদের মতে, স্থায়ী বেড়া, সীমান্ত সড়ক এবং আধুনিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হলে সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা বাড়বে। পাশাপাশি অনুপ্রবেশ ও আন্তসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে জাতীয় নিরাপত্তাও জোরদার হবে।

সূত্র: নিক্কেই এশিয়া

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ