ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘ডিগার’-এর ট্রেলারে অচেনা রূপে টম ক্রুজ

‘ডিগার’-এর ট্রেলারে অচেনা রূপে টম ক্রুজ
ছবি : সংগৃহিত
ফলো করুন

অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতুর নতুন সিনেমা ‘ডিগার’-এর প্রথম পূর্ণাঙ্গ ট্রেলার প্রকাশ পেয়েছে। এতে হলিউড তারকা টম ক্রুজকে তার পরিচিত অ্যাকশন নায়কের রূপের বাইরে সম্পূর্ণ ভিন্ন চেহারায় দেখা গেছে।

ট্রেলারে ধূসর আঁচড়ানো চুল, ভারী শরীর, কৃত্রিম বলিরেখা ও যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় উচ্চারণে কথা বলতে দেখা যায় টম ক্রুজকে। সিনেমাটি ২০২৬ সালের ২ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কমেডি ও নাটকনির্ভর সিনেমাটিতে টম ক্রুজ অভিনয় করেছেন ডিগার রকওয়েল নামের এক প্রভাবশালী তেল ব্যবসায়ীর চরিত্রে। তার প্রতিষ্ঠানের একটি প্রকল্প থেকে ভয়াবহ বিপর্যয় তৈরি হওয়ার পর নিজেকেই মানবজাতির রক্ষাকর্তা প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠেন তিনি।

লস অ্যাঞ্জেলেসে ট্রেলার প্রদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টম ক্রুজ জানান, চরিত্রটি তার অভিনয়জীবনের অন্যতম কঠিন ও ব্যতিক্রমী কাজ। দর্শকেরা তাকে এমন এক ভূমিকায় দেখবেন, যা তার আগের সিনেমাগুলো থেকে অনেকটাই আলাদা।

সিনেমায় টম ক্রুজের সঙ্গে অভিনয় করেছেন জন গুডম্যান, রিজ আহমেদ, জেসি প্লেমন্স, সান্দ্রা হুলার, মাইকেল স্টুলবার্গ, সোফি ওয়াইল্ড ও এমা ডারসি।

‘দ্য রেভেন্যান্ট’ নির্মাণের পর ইনারিতুর মাথায় সিনেমাটির প্রাথমিক ধারণা আসে। দীর্ঘ সময় ধরে গল্প ও নির্মাণ পরিকল্পনা নিয়ে কাজ করার পর তিনি প্রকল্পটি পর্দায় নিয়ে এসেছেন।

সিনেমাটির আরেকটি বিশেষ দিক হলো, এটি সম্পূর্ণভাবে ভিস্তাভিশন প্রযুক্তিতে ধারণ করা হয়েছে। ১৯৫০-এর দশকে জনপ্রিয় হওয়া এই অ্যানালগ চলচ্চিত্র পদ্ধতি বড় পর্দায় বিস্তৃত ও উচ্চমানের দৃশ্য উপস্থাপনের জন্য পরিচিত।

‘ডিগার’ দিয়ে দীর্ঘদিন পর কোনো বড় ফ্র্যাঞ্চাইজির বাইরের প্রধান চরিত্রে ফিরছেন টম ক্রুজ। তার শারীরিক পরিবর্তন ও ব্যতিক্রমী চরিত্রের কারণে ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ বেড়েছে।

ট্যাগ : হলিউড টম ক্রুজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


‘ডিগার’-এর ট্রেলারে অচেনা রূপে টম ক্রুজ

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতুর নতুন সিনেমা ‘ডিগার’-এর প্রথম পূর্ণাঙ্গ ট্রেলার প্রকাশ পেয়েছে। এতে হলিউড তারকা টম ক্রুজকে তার পরিচিত অ্যাকশন নায়কের রূপের বাইরে সম্পূর্ণ ভিন্ন চেহারায় দেখা গেছে।

ট্রেলারে ধূসর আঁচড়ানো চুল, ভারী শরীর, কৃত্রিম বলিরেখা ও যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় উচ্চারণে কথা বলতে দেখা যায় টম ক্রুজকে। সিনেমাটি ২০২৬ সালের ২ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কমেডি ও নাটকনির্ভর সিনেমাটিতে টম ক্রুজ অভিনয় করেছেন ডিগার রকওয়েল নামের এক প্রভাবশালী তেল ব্যবসায়ীর চরিত্রে। তার প্রতিষ্ঠানের একটি প্রকল্প থেকে ভয়াবহ বিপর্যয় তৈরি হওয়ার পর নিজেকেই মানবজাতির রক্ষাকর্তা প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠেন তিনি।

লস অ্যাঞ্জেলেসে ট্রেলার প্রদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টম ক্রুজ জানান, চরিত্রটি তার অভিনয়জীবনের অন্যতম কঠিন ও ব্যতিক্রমী কাজ। দর্শকেরা তাকে এমন এক ভূমিকায় দেখবেন, যা তার আগের সিনেমাগুলো থেকে অনেকটাই আলাদা।

সিনেমায় টম ক্রুজের সঙ্গে অভিনয় করেছেন জন গুডম্যান, রিজ আহমেদ, জেসি প্লেমন্স, সান্দ্রা হুলার, মাইকেল স্টুলবার্গ, সোফি ওয়াইল্ড ও এমা ডারসি।

‘দ্য রেভেন্যান্ট’ নির্মাণের পর ইনারিতুর মাথায় সিনেমাটির প্রাথমিক ধারণা আসে। দীর্ঘ সময় ধরে গল্প ও নির্মাণ পরিকল্পনা নিয়ে কাজ করার পর তিনি প্রকল্পটি পর্দায় নিয়ে এসেছেন।

সিনেমাটির আরেকটি বিশেষ দিক হলো, এটি সম্পূর্ণভাবে ভিস্তাভিশন প্রযুক্তিতে ধারণ করা হয়েছে। ১৯৫০-এর দশকে জনপ্রিয় হওয়া এই অ্যানালগ চলচ্চিত্র পদ্ধতি বড় পর্দায় বিস্তৃত ও উচ্চমানের দৃশ্য উপস্থাপনের জন্য পরিচিত।

‘ডিগার’ দিয়ে দীর্ঘদিন পর কোনো বড় ফ্র্যাঞ্চাইজির বাইরের প্রধান চরিত্রে ফিরছেন টম ক্রুজ। তার শারীরিক পরিবর্তন ও ব্যতিক্রমী চরিত্রের কারণে ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ বেড়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ