ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া লাগবে: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া লাগবে: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত
ফলো করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। তার ভাষ্য অনুযায়ী, দেশে ফিরতে হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতের তত্ত্বাবধানে অবস্থান করছেন। তিনি যদি বাংলাদেশে ফেরেন, তাহলে দুই দেশের পারস্পরিক সমঝোতা ও প্রযোজ্য আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তা সম্ভব হবে।

তিনি আরও জানান, শেখ হাসিনা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে কারাগারে পাঠানো হবে।

ট্রাইব্যুনালের চলমান মামলাগুলোর অগ্রগতি সম্পর্কে মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যাকাণ্ডের মামলার তদন্ত শেষ হয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে।

এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা প্রধান ১০টি মামলার তদন্তও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। তদন্ত শেষ হলে সেগুলোর প্রতিবেদনও দ্রুত ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন এবং তার বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম সম্পূর্ণভাবে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুযায়ী পরিচালিত হবে।

ট্যাগ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


শেখ হাসিনার দেশে ফিরতে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া লাগবে: চিফ প্রসিকিউটর

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। তার ভাষ্য অনুযায়ী, দেশে ফিরতে হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতের তত্ত্বাবধানে অবস্থান করছেন। তিনি যদি বাংলাদেশে ফেরেন, তাহলে দুই দেশের পারস্পরিক সমঝোতা ও প্রযোজ্য আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তা সম্ভব হবে।

তিনি আরও জানান, শেখ হাসিনা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে কারাগারে পাঠানো হবে।

ট্রাইব্যুনালের চলমান মামলাগুলোর অগ্রগতি সম্পর্কে মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যাকাণ্ডের মামলার তদন্ত শেষ হয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে।

এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা প্রধান ১০টি মামলার তদন্তও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। তদন্ত শেষ হলে সেগুলোর প্রতিবেদনও দ্রুত ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন এবং তার বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম সম্পূর্ণভাবে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুযায়ী পরিচালিত হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ