ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টানা বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন এলাকা, ভোগান্তিতে নগরবাসী

টানা বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন এলাকা, ভোগান্তিতে নগরবাসী
ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীতে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সকাল থেকেই টানা বৃষ্টির কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। আকাশজুড়ে ঘন মেঘ ও অবিরাম বর্ষণের ফলে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিক্ষার্থী, অফিসগামী কর্মজীবী এবং সাধারণ যাত্রীরা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মোট ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা চলতি মাসের উল্লেখযোগ্য সর্বোচ্চ বৃষ্টির মধ্যে অন্যতম।

আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানিয়েছেন, সাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তার মতে, রোববারও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

টানা বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা আরও প্রকট আকার ধারণ করেছে। বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ধানমন্ডি এবং মিরপুরের কাজীপাড়াসহ বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে।

এদিকে রাজধানীর পাশাপাশি দেশের কয়েকটি জেলাতেও টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের প্রভাব বেশি দেখা গেছে। যদিও সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে এই দুই বিভাগের বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে।

ট্যাগ : ঢাকা আবহাওয়া বৃষ্টিপাত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


টানা বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন এলাকা, ভোগান্তিতে নগরবাসী

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

রাজধানীতে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সকাল থেকেই টানা বৃষ্টির কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। আকাশজুড়ে ঘন মেঘ ও অবিরাম বর্ষণের ফলে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিক্ষার্থী, অফিসগামী কর্মজীবী এবং সাধারণ যাত্রীরা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মোট ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা চলতি মাসের উল্লেখযোগ্য সর্বোচ্চ বৃষ্টির মধ্যে অন্যতম।

আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানিয়েছেন, সাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তার মতে, রোববারও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

টানা বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা আরও প্রকট আকার ধারণ করেছে। বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ধানমন্ডি এবং মিরপুরের কাজীপাড়াসহ বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে।

এদিকে রাজধানীর পাশাপাশি দেশের কয়েকটি জেলাতেও টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের প্রভাব বেশি দেখা গেছে। যদিও সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে এই দুই বিভাগের বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ