ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গণভোটের ফল নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ

ছবি : সংগৃহিত
ফলো করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, কর্মসংস্থানের সংকট, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, লোডশেডিং এবং গণভোট নিয়ে মানুষের প্রত্যাশা পূরণ না হওয়ায় জনজীবনে হতাশা বাড়ছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের বায়তুল আমিন চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শেষে এ সভা অনুষ্ঠিত হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, দায়িত্ব নেওয়ার পর ছয় মাসের মধ্যে কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। তবে এ বিষয়ে এখনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। ফলে বেকারত্বের সংকট আগের মতোই রয়ে গেছে।

জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির প্রভাব দেখিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও বিদ্যুৎ সরবরাহে উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এখনো দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং চলছে।

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ে গঠিত কমিটিকে অকার্যকর উল্লেখ করে তিনি বলেন, ওই কমিটি জ্বালানি খাতের সিন্ডিকেট ভাঙতে পারেনি। ফলে সাধারণ মানুষ দাম বৃদ্ধির চাপ থেকে মুক্তি পাচ্ছে না।

গণভোট প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী ফলাফল প্রতিফলিত করেনি। তার দাবি, অধিকাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিলেও চূড়ান্ত ফলাফলে তার প্রতিফলন দেখা যায়নি।

তিনি বলেন, অতীতের সরকার ভোট চুরির অভিযোগে সমালোচিত হয়েছে, আর বর্তমান সরকার গণভোটের ফলাফল নিয়েও প্রশ্নের মুখে পড়েছে।

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির কারণে চাঁদপুরের কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে বলেও জানান তিনি। পরে নেতাকর্মীরা চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন।

পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, যুগ্ম সদস্যসচিব মহিউদ্দিন রনি, জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : চাঁদপুর এনসিপি হাসনাত আবদুল্লাহ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

গণভোটের ফল নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, কর্মসংস্থানের সংকট, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, লোডশেডিং এবং গণভোট নিয়ে মানুষের প্রত্যাশা পূরণ না হওয়ায় জনজীবনে হতাশা বাড়ছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের বায়তুল আমিন চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শেষে এ সভা অনুষ্ঠিত হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, দায়িত্ব নেওয়ার পর ছয় মাসের মধ্যে কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। তবে এ বিষয়ে এখনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। ফলে বেকারত্বের সংকট আগের মতোই রয়ে গেছে।

জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির প্রভাব দেখিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও বিদ্যুৎ সরবরাহে উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এখনো দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং চলছে।

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ে গঠিত কমিটিকে অকার্যকর উল্লেখ করে তিনি বলেন, ওই কমিটি জ্বালানি খাতের সিন্ডিকেট ভাঙতে পারেনি। ফলে সাধারণ মানুষ দাম বৃদ্ধির চাপ থেকে মুক্তি পাচ্ছে না।

গণভোট প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী ফলাফল প্রতিফলিত করেনি। তার দাবি, অধিকাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিলেও চূড়ান্ত ফলাফলে তার প্রতিফলন দেখা যায়নি।

তিনি বলেন, অতীতের সরকার ভোট চুরির অভিযোগে সমালোচিত হয়েছে, আর বর্তমান সরকার গণভোটের ফলাফল নিয়েও প্রশ্নের মুখে পড়েছে।

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির কারণে চাঁদপুরের কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে বলেও জানান তিনি। পরে নেতাকর্মীরা চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন।

পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, যুগ্ম সদস্যসচিব মহিউদ্দিন রনি, জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ