ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এক দিনের ভারী বৃষ্টিতে বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, ভিজে নষ্ট আমদানিকৃত পণ্য

এক দিনের ভারী বৃষ্টিতে বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, ভিজে নষ্ট আমদানিকৃত পণ্য
ছবি: বাংলা ভিউজ
ফলো করুন

বেনাপোল স্থলবন্দরে মাত্র এক দিনের ভারী বর্ষণেই জলাবদ্ধতার কারণে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে। বন্দরের অভ্যন্তরে পানি জমে বিভিন্ন শেড প্লাবিত হওয়ায় আমদানিকৃত মূল্যবান পণ্য ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আমদানিকারকদের বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সরেজমিনে দেখা যায়, পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত জমে বন্দরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। ড্রেন উপচে পানি প্রবেশ করে একাধিক শেডে। এর মধ্যে ১২, ১৩, ১৭ ও ১৮ নম্বর শেড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব শেডে সংরক্ষিত টেক্সটাইল রোল, সুতা এবং বিভিন্ন শিল্পকারখানার কাঁচামাল পানিতে ভিজে যায়। বিশেষ করে নিচের স্তরে রাখা পণ্যগুলো দীর্ঘ সময় পানিতে ডুবে থাকায় সেগুলোর মান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আমদানিকারকদের অভিযোগ, বর্ষা মৌসুমে প্রায় প্রতি বছরই একই ধরনের জলাবদ্ধতার ঘটনা ঘটে। তবে দীর্ঘদিন ধরেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা বারবার ক্ষতির মুখে পড়ছেন। তাদের দাবি, পণ্য খালাসে বিলম্বের পাশাপাশি বৃষ্টির পানিতে মালামাল নষ্ট হওয়ায় আর্থিক চাপ আরও বেড়ে গেছে।

ব্যবসায়ীদের মতে, এ পরিস্থিতি অব্যাহত থাকলে অনেক আমদানিকারক ভবিষ্যতে বেনাপোল স্থলবন্দর ব্যবহার থেকে সরে যেতে পারেন, যা দেশের বাণিজ্য কার্যক্রমেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ঘটনার পর বেনাপোল বন্দর ব্যবহারকারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারক সমিতি এবং স্থানীয় শ্রমিক সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাদের ভাষ্য, দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর হওয়া সত্ত্বেও আধুনিক ড্রেনেজ ব্যবস্থার অভাব দীর্ঘদিনের একটি বড় সমস্যা।

ব্যবসায়ী নেতারা দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ, ড্রেন সংস্কার, প্রয়োজনীয় পাম্প স্থাপন এবং শেডগুলোর উচ্চতা বাড়ানোর দাবি জানিয়েছেন। তাদের মতে, এসব অবকাঠামোগত উন্নয়ন না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।

ট্যাগ : বেনাপোল আমদানিকৃত পণ্য

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


এক দিনের ভারী বৃষ্টিতে বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, ভিজে নষ্ট আমদানিকৃত পণ্য

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

বেনাপোল স্থলবন্দরে মাত্র এক দিনের ভারী বর্ষণেই জলাবদ্ধতার কারণে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে। বন্দরের অভ্যন্তরে পানি জমে বিভিন্ন শেড প্লাবিত হওয়ায় আমদানিকৃত মূল্যবান পণ্য ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আমদানিকারকদের বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সরেজমিনে দেখা যায়, পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত জমে বন্দরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। ড্রেন উপচে পানি প্রবেশ করে একাধিক শেডে। এর মধ্যে ১২, ১৩, ১৭ ও ১৮ নম্বর শেড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব শেডে সংরক্ষিত টেক্সটাইল রোল, সুতা এবং বিভিন্ন শিল্পকারখানার কাঁচামাল পানিতে ভিজে যায়। বিশেষ করে নিচের স্তরে রাখা পণ্যগুলো দীর্ঘ সময় পানিতে ডুবে থাকায় সেগুলোর মান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আমদানিকারকদের অভিযোগ, বর্ষা মৌসুমে প্রায় প্রতি বছরই একই ধরনের জলাবদ্ধতার ঘটনা ঘটে। তবে দীর্ঘদিন ধরেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা বারবার ক্ষতির মুখে পড়ছেন। তাদের দাবি, পণ্য খালাসে বিলম্বের পাশাপাশি বৃষ্টির পানিতে মালামাল নষ্ট হওয়ায় আর্থিক চাপ আরও বেড়ে গেছে।

ব্যবসায়ীদের মতে, এ পরিস্থিতি অব্যাহত থাকলে অনেক আমদানিকারক ভবিষ্যতে বেনাপোল স্থলবন্দর ব্যবহার থেকে সরে যেতে পারেন, যা দেশের বাণিজ্য কার্যক্রমেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ঘটনার পর বেনাপোল বন্দর ব্যবহারকারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারক সমিতি এবং স্থানীয় শ্রমিক সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাদের ভাষ্য, দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর হওয়া সত্ত্বেও আধুনিক ড্রেনেজ ব্যবস্থার অভাব দীর্ঘদিনের একটি বড় সমস্যা।

ব্যবসায়ী নেতারা দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ, ড্রেন সংস্কার, প্রয়োজনীয় পাম্প স্থাপন এবং শেডগুলোর উচ্চতা বাড়ানোর দাবি জানিয়েছেন। তাদের মতে, এসব অবকাঠামোগত উন্নয়ন না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ