ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

ফাইল ছবি
ফলো করুন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত নতুন করে উপসাগরীয় দেশগুলোতে ছড়িয়ে পড়ছে। এবার কুয়েতের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। অন্যদিকে নিজেদের আকাশসীমায় আসা শত্রুভাবাপন্ন ড্রোন প্রতিহতের কথা জানিয়েছে কুয়েত। বাহরাইনেও হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে উপসাগরীয় কয়েকটি দেশ।

বুধবার (১৮ নভেম্বর) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। কুয়েত ও বাহরাইনে হামলার ঘটনায় ইরানের নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত।

ইরানের সামরিক বাহিনীর দাবি, কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন পাঠানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্ল্যাটফর্ম।

তবে এসব লক্ষ্যবস্তুর কোনোটি ধ্বংস হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুভাবাপন্ন ড্রোন হামলা মোকাবিলায় সক্রিয় রয়েছে। আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেলে তা ড্রোন প্রতিহত করার কার্যক্রমের অংশ হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

হামলার ঘটনায় কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিবাদ জানিয়েছে। দেশটির বক্তব্য, এ ধরনের আক্রমণ তাদের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য প্রত্যক্ষ হুমকি।

একইভাবে বাহরাইনও ইরানের সাম্প্রতিক হামলাকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছে।

ইরানের বিরুদ্ধে কুয়েত ও বাহরাইনের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। দেশগুলো উপসাগরীয় প্রতিবেশীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে।

সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত ঘটে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক অভিযানের মধ্য দিয়ে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসির দাবি, ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের বারবার অনুপ্রবেশের জবাব হিসেবে ওই অভিযান চালানো হয়েছিল।

তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। ওই ঘটনায় মার্কিন সামরিক সরঞ্জাম কিংবা সদস্যদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে তারা।

এরপর ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, দ্বীপটির একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ছিল অভিযানের লক্ষ্য।

অন্যদিকে ইরানের হরমুজগান প্রদেশের উপগভর্নর আহমাদ নাফিসি জানিয়েছেন, মার্কিন হামলায় কেশম দ্বীপের আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত স্থাপনার কোনো ক্ষতি হয়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় সেখানে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

কুয়েত ও বাহরাইনের ওপর নতুন হামলার ঘটনাগুলো এমন সময় সামনে এসেছে, যখন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়েও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে।

মঙ্গলবার হরমুজ প্রণালি পার হওয়ার সময় তিনটি তেলবাহী জাহাজ সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে ইরানের সামরিক বাহিনী। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রণালির প্রধান নৌপথগুলো থেকে মাইন অপসারণ করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করার চেষ্টা করছে ইরান। তেহরানের অনুমোদিত পথ ব্যবহার ছাড়া জাহাজ চলাচলের বিরোধিতা করছে দেশটি। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

হরমুজ প্রণালির স্বাভাবিক নৌপরিবহনে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি নৌপথের নিরাপত্তা ও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

একই সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিও বেড়েছে। সোমবার তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট অঞ্চলটিতে পৌঁছেছে।

উপসাগরীয় দেশগুলোতে সাম্প্রতিক ড্রোন হামলা এবং যুক্তরাষ্ট্রের পাল্টা সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক উত্তেজনাও অব্যাহত রয়েছে।

সূত্র : আল জাজিরা।

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র কুয়েত বাহরাইন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত ইরান, ‘পিছু হটবে না’ সশস্ত্র বাহিনী: প্রধান বিচারপতি

ট্রাম্পের সফরের আগে শি জিনপিং-পুতিনের বৈঠক, বুধবার তিন নেতার আলোচনার কথা

বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ইরানের হামলা, পাল্টা আঘাত যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে মার্কিন-ইসরাইলি কৌশলগত বৈঠক

৮০ বছরের ইতিহাসে প্রথমবার নারী মহাসচিব পেতে যাচ্ছে জাতিসংঘ?

অচল যুক্তরাষ্ট্রের এনএসএর গোপন নেটওয়ার্ক, সদর দপ্তরে কর্মীদের প্রবেশ সীমিত

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত নতুন করে উপসাগরীয় দেশগুলোতে ছড়িয়ে পড়ছে। এবার কুয়েতের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। অন্যদিকে নিজেদের আকাশসীমায় আসা শত্রুভাবাপন্ন ড্রোন প্রতিহতের কথা জানিয়েছে কুয়েত। বাহরাইনেও হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে উপসাগরীয় কয়েকটি দেশ।

বুধবার (১৮ নভেম্বর) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। কুয়েত ও বাহরাইনে হামলার ঘটনায় ইরানের নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত।

ইরানের সামরিক বাহিনীর দাবি, কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন পাঠানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্ল্যাটফর্ম।

তবে এসব লক্ষ্যবস্তুর কোনোটি ধ্বংস হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুভাবাপন্ন ড্রোন হামলা মোকাবিলায় সক্রিয় রয়েছে। আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেলে তা ড্রোন প্রতিহত করার কার্যক্রমের অংশ হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

হামলার ঘটনায় কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিবাদ জানিয়েছে। দেশটির বক্তব্য, এ ধরনের আক্রমণ তাদের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য প্রত্যক্ষ হুমকি।

একইভাবে বাহরাইনও ইরানের সাম্প্রতিক হামলাকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছে।

ইরানের বিরুদ্ধে কুয়েত ও বাহরাইনের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। দেশগুলো উপসাগরীয় প্রতিবেশীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে।

সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত ঘটে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক অভিযানের মধ্য দিয়ে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসির দাবি, ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের বারবার অনুপ্রবেশের জবাব হিসেবে ওই অভিযান চালানো হয়েছিল।

তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। ওই ঘটনায় মার্কিন সামরিক সরঞ্জাম কিংবা সদস্যদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে তারা।

এরপর ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, দ্বীপটির একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ছিল অভিযানের লক্ষ্য।

অন্যদিকে ইরানের হরমুজগান প্রদেশের উপগভর্নর আহমাদ নাফিসি জানিয়েছেন, মার্কিন হামলায় কেশম দ্বীপের আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত স্থাপনার কোনো ক্ষতি হয়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় সেখানে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

কুয়েত ও বাহরাইনের ওপর নতুন হামলার ঘটনাগুলো এমন সময় সামনে এসেছে, যখন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়েও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে।

মঙ্গলবার হরমুজ প্রণালি পার হওয়ার সময় তিনটি তেলবাহী জাহাজ সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে ইরানের সামরিক বাহিনী। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রণালির প্রধান নৌপথগুলো থেকে মাইন অপসারণ করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করার চেষ্টা করছে ইরান। তেহরানের অনুমোদিত পথ ব্যবহার ছাড়া জাহাজ চলাচলের বিরোধিতা করছে দেশটি। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

হরমুজ প্রণালির স্বাভাবিক নৌপরিবহনে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি নৌপথের নিরাপত্তা ও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

একই সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিও বেড়েছে। সোমবার তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট অঞ্চলটিতে পৌঁছেছে।

উপসাগরীয় দেশগুলোতে সাম্প্রতিক ড্রোন হামলা এবং যুক্তরাষ্ট্রের পাল্টা সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক উত্তেজনাও অব্যাহত রয়েছে।

সূত্র : আল জাজিরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ