ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুই বছর পর চট্টগ্রামে ফিরছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা

ছবি: সংগৃহীত
ফলো করুন

দুই বছরের বিরতি কাটিয়ে চট্টগ্রামে আবারও বসছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর। শুক্রবার (২০ নভেম্বর) নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) ২০২৬। মাসব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি ৩০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলা কমিটির উপদেষ্টা আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী।

আয়োজকরা জানান, শুক্রবার বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এ ছাড়া চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রায় চার লাখ বর্গফুট এলাকাজুড়ে এবারের মেলার আয়োজন করা হচ্ছে। এতে থাকছে ২০টি প্যাভিলিয়ন ও ২১৬টি স্টল। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোও অংশ নিচ্ছে। দেশীয় পণ্যের প্রদর্শন ও বিক্রির সঙ্গে থাকছে আন্তর্জাতিক অংশগ্রহণ। ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তারা মেলায় তাঁদের পণ্য নিয়ে উপস্থিত থাকবেন।

বিদেশি অংশগ্রহণকারীদের জন্য পৃথক স্টল এবং অ্যাসোসিয়েট কান্ট্রি জোনের ব্যবস্থা করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের অংশগ্রহণ দেশের পণ্য পরিচিতি বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি করবে।

দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এবার মেলার বিন্যাসেও পরিবর্তন আনা হয়েছে। নতুন লে-আউটের পাশাপাশি থাকছে আলাদা ফুড জোন, শিশুদের জন্য দুটি প্লে-জোন এবং ছাউনিযুক্ত বসার জায়গা।

মেলা প্রাঙ্গণে সবুজায়ন, আকর্ষণীয় প্রবেশপথ ও একটি মসজিদের ব্যবস্থাও রাখা হয়েছে। নারী ও পুরুষের জন্য পৃথক নামাজের স্থান, উন্নত টয়লেট এবং জরুরি চিকিৎসাসেবার জন্য মেডিকেল ক্যাম্প থাকবে।

নিরাপত্তার বিষয়েও বিশেষ প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। মেলা চলাকালে পুলিশ ও বেসরকারি নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

মেলার মূল প্রাঙ্গণ ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখা হবে। সম্ভাব্য অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিসের একটি দল এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামসহ গাড়ি প্রস্তুত থাকবে।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের মেলা পরিদর্শনের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মেলা পরিদর্শন করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

এবারের আয়োজনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা তিনটি প্যাভিলিয়ন, স্টল এবং দেশীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিশেষ পদক ও সনদ দেওয়া হবে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বিনা মূল্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক জানান, একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি নিতে সাধারণত ছয় থেকে আট মাস প্রয়োজন হয়। রেলওয়ের কাছ থেকে মাঠ বরাদ্দ এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করতেও সময় লাগে।

তিনি বলেন, গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে মেলা আয়োজনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা থাকে। আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ার কথা বিবেচনা করে ডিসেম্বরের মধ্যেই এবারের মেলা শেষ করার পরিকল্পনা করা হয়েছে।

দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে ১৯৯৩ সাল থেকে চট্টগ্রাম চেম্বার এ মেলার আয়োজন করে আসছে। তবে গত দুই বছর মেলাটি অনুষ্ঠিত হয়নি।

আয়োজকদের আশা, দীর্ঘ বিরতির পর শুরু হতে যাওয়া এবারের মেলায় চট্টগ্রাম মহানগরীর পাশাপাশি বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী আসবেন।

ট্যাগ : চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

দুই বছর পর চট্টগ্রামে ফিরছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

দুই বছরের বিরতি কাটিয়ে চট্টগ্রামে আবারও বসছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর। শুক্রবার (২০ নভেম্বর) নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) ২০২৬। মাসব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি ৩০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলা কমিটির উপদেষ্টা আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী।

আয়োজকরা জানান, শুক্রবার বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এ ছাড়া চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রায় চার লাখ বর্গফুট এলাকাজুড়ে এবারের মেলার আয়োজন করা হচ্ছে। এতে থাকছে ২০টি প্যাভিলিয়ন ও ২১৬টি স্টল। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোও অংশ নিচ্ছে। দেশীয় পণ্যের প্রদর্শন ও বিক্রির সঙ্গে থাকছে আন্তর্জাতিক অংশগ্রহণ। ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তারা মেলায় তাঁদের পণ্য নিয়ে উপস্থিত থাকবেন।

বিদেশি অংশগ্রহণকারীদের জন্য পৃথক স্টল এবং অ্যাসোসিয়েট কান্ট্রি জোনের ব্যবস্থা করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের অংশগ্রহণ দেশের পণ্য পরিচিতি বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি করবে।

দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এবার মেলার বিন্যাসেও পরিবর্তন আনা হয়েছে। নতুন লে-আউটের পাশাপাশি থাকছে আলাদা ফুড জোন, শিশুদের জন্য দুটি প্লে-জোন এবং ছাউনিযুক্ত বসার জায়গা।

মেলা প্রাঙ্গণে সবুজায়ন, আকর্ষণীয় প্রবেশপথ ও একটি মসজিদের ব্যবস্থাও রাখা হয়েছে। নারী ও পুরুষের জন্য পৃথক নামাজের স্থান, উন্নত টয়লেট এবং জরুরি চিকিৎসাসেবার জন্য মেডিকেল ক্যাম্প থাকবে।

নিরাপত্তার বিষয়েও বিশেষ প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। মেলা চলাকালে পুলিশ ও বেসরকারি নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

মেলার মূল প্রাঙ্গণ ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখা হবে। সম্ভাব্য অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিসের একটি দল এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামসহ গাড়ি প্রস্তুত থাকবে।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের মেলা পরিদর্শনের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মেলা পরিদর্শন করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

এবারের আয়োজনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা তিনটি প্যাভিলিয়ন, স্টল এবং দেশীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিশেষ পদক ও সনদ দেওয়া হবে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বিনা মূল্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক জানান, একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি নিতে সাধারণত ছয় থেকে আট মাস প্রয়োজন হয়। রেলওয়ের কাছ থেকে মাঠ বরাদ্দ এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করতেও সময় লাগে।

তিনি বলেন, গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে মেলা আয়োজনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা থাকে। আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ার কথা বিবেচনা করে ডিসেম্বরের মধ্যেই এবারের মেলা শেষ করার পরিকল্পনা করা হয়েছে।

দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে ১৯৯৩ সাল থেকে চট্টগ্রাম চেম্বার এ মেলার আয়োজন করে আসছে। তবে গত দুই বছর মেলাটি অনুষ্ঠিত হয়নি।

আয়োজকদের আশা, দীর্ঘ বিরতির পর শুরু হতে যাওয়া এবারের মেলায় চট্টগ্রাম মহানগরীর পাশাপাশি বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী আসবেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ