ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খুলনা থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

খুলনা থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ
ছবি: সংগৃহীত
ফলো করুন

গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় বাস ভাঙচুর ও যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার পর খুলনা থেকে ঢাকাসহ একাধিক গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। যাত্রী, চালক ও পরিবহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাস মালিকরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর থেকে বিভিন্ন রুটে বাস চলাচল স্থগিত করা হয়। পূর্বঘোষণা ছাড়াই পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় খুলনার বাস টার্মিনালে এসে বিপাকে পড়েন ঢাকাগামী যাত্রীরা।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান জানান, বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। কয়েকটি যানবাহন লক্ষ্য করে ইট-পাটকেলও ছোড়া হয়।

এসব ঘটনার পর যাত্রী ও পরিবহনকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় পরিবহন মালিকরা নিজেদের মধ্যে আলোচনা করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

জাহিদ হোসেন খান জানান, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী বাসগুলো আপাতত বন্ধ রয়েছে। এর পাশাপাশি খুলনা থেকে ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ীগামী বাস চলাচলও স্থগিত রাখা হয়েছে।

অন্যদিকে আরিচা ও পাটুরিয়া ঘাট ব্যবহার করে কয়েকটি বাস চলাচল করলেও ওই পথেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে ফরিদপুর মোড় এলাকায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কার কথা জানিয়েছেন পরিবহনসংশ্লিষ্টরা।

এ ছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানান শ্রমিক ইউনিয়নের সভাপতি। এসব ঘটনার পর ওই পথেও বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

দূরপাল্লার বাস চলাচল হঠাৎ স্থগিত হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে ঢাকার উদ্দেশে যাত্রা করতে টার্মিনালে আসা অনেকেই পরিবহন না পেয়ে সমস্যায় পড়েন।

ট্যাগ : গোপালগঞ্জ খুলনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


খুলনা থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় বাস ভাঙচুর ও যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার পর খুলনা থেকে ঢাকাসহ একাধিক গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। যাত্রী, চালক ও পরিবহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাস মালিকরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর থেকে বিভিন্ন রুটে বাস চলাচল স্থগিত করা হয়। পূর্বঘোষণা ছাড়াই পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় খুলনার বাস টার্মিনালে এসে বিপাকে পড়েন ঢাকাগামী যাত্রীরা।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান জানান, বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। কয়েকটি যানবাহন লক্ষ্য করে ইট-পাটকেলও ছোড়া হয়।

এসব ঘটনার পর যাত্রী ও পরিবহনকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় পরিবহন মালিকরা নিজেদের মধ্যে আলোচনা করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

জাহিদ হোসেন খান জানান, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী বাসগুলো আপাতত বন্ধ রয়েছে। এর পাশাপাশি খুলনা থেকে ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ীগামী বাস চলাচলও স্থগিত রাখা হয়েছে।

অন্যদিকে আরিচা ও পাটুরিয়া ঘাট ব্যবহার করে কয়েকটি বাস চলাচল করলেও ওই পথেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে ফরিদপুর মোড় এলাকায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কার কথা জানিয়েছেন পরিবহনসংশ্লিষ্টরা।

এ ছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানান শ্রমিক ইউনিয়নের সভাপতি। এসব ঘটনার পর ওই পথেও বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

দূরপাল্লার বাস চলাচল হঠাৎ স্থগিত হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে ঢাকার উদ্দেশে যাত্রা করতে টার্মিনালে আসা অনেকেই পরিবহন না পেয়ে সমস্যায় পড়েন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ