ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত

ছবি: সংগৃহীত
ফলো করুন

অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন তিনি। ঘটনার পর নিহত নারীর ছেলে ও নাতিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী বলে অভিযোগ করেছে পরিবার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জেরিকোর একটি এলাকায় এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত নারীর নাম ফাধা ওয়াদহা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একদল সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারী ওই নারীর বাড়ির বাইরে গুলি ছুড়তে শুরু করেন। এ সময় নিজেদের রক্ষা করতে স্থানীয় ফিলিস্তিনিরা তাঁদের লক্ষ্য করে পাথর ছোড়েন।

পরে আরও বসতি স্থাপনকারী ঘটনাস্থলে এসে ফিলিস্তিনিদের বাড়িঘর লক্ষ্য করে গুলি চালান। হামলার অন্যতম লক্ষ্য ছিল ফাধা ওয়াদহার বাড়ি। বাড়ির সামনে অবস্থান করার সময় তাঁর মাথায় গুলি লাগে।

নিহত নারীর ভগ্নিপতি ও ঘটনার প্রত্যক্ষদর্শী ৬২ বছর বয়সী আহমেদ আরেফ বলেন, ‘আমি তাকে মাটিতে পড়ে থাকতে দেখি। মাথা থেকে রক্ত ঝরছিল। দেখুন, রাস্তায় তার রক্ত পড়ে আছে।’

এদিকে মায়ের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফাধা ওয়াদহার ছেলে আরাফাত। তাঁর স্ত্রী নামা ফিদহাত জানান, মায়ের ওপর হামলার ঘটনায় আরাফাত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।

ফিদহাতের বক্তব্য অনুযায়ী, ওই অবস্থায় আরাফাত ভুলবশত বাড়ির উঠানে থাকা এক ইসরায়েলি বসতি স্থাপনকারীর গাড়িতে ধাক্কা দেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটিতে তখন কেউ ছিলেন না।

এরপর বসতি স্থাপনকারীরা গুলি চালালে আরাফাতসহ কয়েকজন আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ফিদহাত জানান, আহত আরাফাতকে চিকিৎসার জন্য রামাল্লার একটি হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু পথেই অ্যাম্বুলেন্স থামিয়ে তাঁকে আটক করে ইসরায়েলি সেনারা। পরে ভোরের দিকে তাঁদের ছেলেকেও গ্রেপ্তার করা হয়।

স্বামী ও সন্তানকে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফিদহাত বলেন, ‘আমরা কী করেছি? আমরা তো কিছুই করিনি।’

তিনি আরও বলেন, ‘এটা আমাদের বাড়ি। ওরা অস্ত্র নিয়ে এসেছে...আমরা নিরস্ত্র ছিলাম, ঘুমিয়ে ছিলাম।’

শাশুড়ির জানাজায় কান্নায় ভেঙে পড়েন ফিদহাত। তাঁর অভিযোগ, এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আসার পর থেকে ফিলিস্তিনি বাসিন্দারা নিয়মিত হামলার মুখে পড়ছেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকেরা রাস্তায় অন্তত পাঁচটি গুলির খোসা পড়ে থাকতে দেখেছেন। ওই এলাকায় মুখোশধারী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গাড়ি নিয়ে চলাচল করতেও দেখা যায়।

তবে মঙ্গলবার রাতের ঘটনার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী ভিন্ন বক্তব্য দিয়েছে। তাদের দাবি, প্রথমে কয়েকজন ফিলিস্তিনি একটি গাড়ি নিয়ে ইসরায়েলিদের গাড়ির দিকে দ্রুত এগিয়ে গিয়ে ধাক্কা দেন।

ইসরায়েলি বাহিনীর ভাষ্য অনুযায়ী, গাড়ি থেকে নেমে ফিলিস্তিনিরা ইসরায়েলিদের ওপর হামলা করেন। এরপর বসতি স্থাপনকারীরা গুলি চালান। ওই ঘটনায় উভয় পক্ষের হতাহতের কথাও জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

তবে ৭২ বছর বয়সী ফাধা ওয়াদহার মৃত্যুর বিষয়ে ইসরায়েলি বাহিনী আলাদাভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

জেরিকোয় সাম্প্রতিক উত্তেজনার পেছনে রয়েছে ফিলিস্তিনিদের বাড়িঘর দখল নিয়ে বিরোধ। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ আগে শহরের উপকণ্ঠে দিউক আল-তাহতাহ এলাকায় কয়েকটি বাড়িতে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বসবাস শুরু করেন।

এর ফলে স্থানীয় কিছু ফিলিস্তিনি নিজেদের বাড়িতে প্রবেশ করতে বাধার মুখে পড়েন। পাশাপাশি এলাকায় নতুন করে হামলার আশঙ্কা তৈরি হয়।

বসতি স্থাপনকারীদের প্রতিনিধিত্বকারী বেনিয়ামিন কাউন্সিল দাবি করেছে, ফিলিস্তিনিদের কাছ থেকে আটটি বাড়ি কিনে নেওয়া হয়েছে। ওই বাড়িগুলোতে কয়েকটি ইসরায়েলি পরিবারকে বসবাসের ব্যবস্থাও করে দিয়েছে সংস্থাটি।

তবে জেরিকোর ফিলিস্তিনি গভর্নর হুসেইন হামায়েল এই দাবির বিরোধিতা করেছেন। তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট জমিগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন। ফলে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের পক্ষে আইনগতভাবে এসব জমি কেনা সম্ভব নয়।

নিজের বক্তব্যের সমর্থনে জমিসংক্রান্ত একটি নথিও রয়টার্সকে দেখিয়েছেন ফিলিস্তিনি গভর্নর।

উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করে ইসরায়েল। এরপর থেকে অঞ্চলটিতে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনি বাসিন্দাদের সঙ্গে সংঘাত চলে আসছে। সাম্প্রতিক সময়ে বসতি স্থাপনকারীদের হামলা আরও বেড়েছে।

জর্ডান উপত্যকায় অবস্থিত জেরিকো শহরকে অসলো শান্তিচুক্তির আওতায় ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কৃষিসমৃদ্ধ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ছিল।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিশ্বের অধিকাংশ দেশ অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে বিবেচনা করে। তবে ইসরায়েল এই অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে।

সূত্র : আল জাজিরা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

ইসরায়েলের তিন নাগরিক ও চার সংস্থার ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত ইরান, ‘পিছু হটবে না’ সশস্ত্র বাহিনী: প্রধান বিচারপতি

ট্রাম্পের সফরের আগে শি জিনপিং-পুতিনের বৈঠক, বুধবার তিন নেতার আলোচনার কথা

বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ইরানের হামলা, পাল্টা আঘাত যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে মার্কিন-ইসরাইলি কৌশলগত বৈঠক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন তিনি। ঘটনার পর নিহত নারীর ছেলে ও নাতিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী বলে অভিযোগ করেছে পরিবার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জেরিকোর একটি এলাকায় এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত নারীর নাম ফাধা ওয়াদহা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একদল সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারী ওই নারীর বাড়ির বাইরে গুলি ছুড়তে শুরু করেন। এ সময় নিজেদের রক্ষা করতে স্থানীয় ফিলিস্তিনিরা তাঁদের লক্ষ্য করে পাথর ছোড়েন।

পরে আরও বসতি স্থাপনকারী ঘটনাস্থলে এসে ফিলিস্তিনিদের বাড়িঘর লক্ষ্য করে গুলি চালান। হামলার অন্যতম লক্ষ্য ছিল ফাধা ওয়াদহার বাড়ি। বাড়ির সামনে অবস্থান করার সময় তাঁর মাথায় গুলি লাগে।

নিহত নারীর ভগ্নিপতি ও ঘটনার প্রত্যক্ষদর্শী ৬২ বছর বয়সী আহমেদ আরেফ বলেন, ‘আমি তাকে মাটিতে পড়ে থাকতে দেখি। মাথা থেকে রক্ত ঝরছিল। দেখুন, রাস্তায় তার রক্ত পড়ে আছে।’

এদিকে মায়ের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফাধা ওয়াদহার ছেলে আরাফাত। তাঁর স্ত্রী নামা ফিদহাত জানান, মায়ের ওপর হামলার ঘটনায় আরাফাত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।

ফিদহাতের বক্তব্য অনুযায়ী, ওই অবস্থায় আরাফাত ভুলবশত বাড়ির উঠানে থাকা এক ইসরায়েলি বসতি স্থাপনকারীর গাড়িতে ধাক্কা দেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটিতে তখন কেউ ছিলেন না।

এরপর বসতি স্থাপনকারীরা গুলি চালালে আরাফাতসহ কয়েকজন আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ফিদহাত জানান, আহত আরাফাতকে চিকিৎসার জন্য রামাল্লার একটি হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু পথেই অ্যাম্বুলেন্স থামিয়ে তাঁকে আটক করে ইসরায়েলি সেনারা। পরে ভোরের দিকে তাঁদের ছেলেকেও গ্রেপ্তার করা হয়।

স্বামী ও সন্তানকে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফিদহাত বলেন, ‘আমরা কী করেছি? আমরা তো কিছুই করিনি।’

তিনি আরও বলেন, ‘এটা আমাদের বাড়ি। ওরা অস্ত্র নিয়ে এসেছে...আমরা নিরস্ত্র ছিলাম, ঘুমিয়ে ছিলাম।’

শাশুড়ির জানাজায় কান্নায় ভেঙে পড়েন ফিদহাত। তাঁর অভিযোগ, এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আসার পর থেকে ফিলিস্তিনি বাসিন্দারা নিয়মিত হামলার মুখে পড়ছেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকেরা রাস্তায় অন্তত পাঁচটি গুলির খোসা পড়ে থাকতে দেখেছেন। ওই এলাকায় মুখোশধারী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গাড়ি নিয়ে চলাচল করতেও দেখা যায়।

তবে মঙ্গলবার রাতের ঘটনার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী ভিন্ন বক্তব্য দিয়েছে। তাদের দাবি, প্রথমে কয়েকজন ফিলিস্তিনি একটি গাড়ি নিয়ে ইসরায়েলিদের গাড়ির দিকে দ্রুত এগিয়ে গিয়ে ধাক্কা দেন।

ইসরায়েলি বাহিনীর ভাষ্য অনুযায়ী, গাড়ি থেকে নেমে ফিলিস্তিনিরা ইসরায়েলিদের ওপর হামলা করেন। এরপর বসতি স্থাপনকারীরা গুলি চালান। ওই ঘটনায় উভয় পক্ষের হতাহতের কথাও জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

তবে ৭২ বছর বয়সী ফাধা ওয়াদহার মৃত্যুর বিষয়ে ইসরায়েলি বাহিনী আলাদাভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

জেরিকোয় সাম্প্রতিক উত্তেজনার পেছনে রয়েছে ফিলিস্তিনিদের বাড়িঘর দখল নিয়ে বিরোধ। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ আগে শহরের উপকণ্ঠে দিউক আল-তাহতাহ এলাকায় কয়েকটি বাড়িতে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বসবাস শুরু করেন।

এর ফলে স্থানীয় কিছু ফিলিস্তিনি নিজেদের বাড়িতে প্রবেশ করতে বাধার মুখে পড়েন। পাশাপাশি এলাকায় নতুন করে হামলার আশঙ্কা তৈরি হয়।

বসতি স্থাপনকারীদের প্রতিনিধিত্বকারী বেনিয়ামিন কাউন্সিল দাবি করেছে, ফিলিস্তিনিদের কাছ থেকে আটটি বাড়ি কিনে নেওয়া হয়েছে। ওই বাড়িগুলোতে কয়েকটি ইসরায়েলি পরিবারকে বসবাসের ব্যবস্থাও করে দিয়েছে সংস্থাটি।

তবে জেরিকোর ফিলিস্তিনি গভর্নর হুসেইন হামায়েল এই দাবির বিরোধিতা করেছেন। তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট জমিগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন। ফলে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের পক্ষে আইনগতভাবে এসব জমি কেনা সম্ভব নয়।

নিজের বক্তব্যের সমর্থনে জমিসংক্রান্ত একটি নথিও রয়টার্সকে দেখিয়েছেন ফিলিস্তিনি গভর্নর।

উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করে ইসরায়েল। এরপর থেকে অঞ্চলটিতে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনি বাসিন্দাদের সঙ্গে সংঘাত চলে আসছে। সাম্প্রতিক সময়ে বসতি স্থাপনকারীদের হামলা আরও বেড়েছে।

জর্ডান উপত্যকায় অবস্থিত জেরিকো শহরকে অসলো শান্তিচুক্তির আওতায় ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কৃষিসমৃদ্ধ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ছিল।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিশ্বের অধিকাংশ দেশ অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে বিবেচনা করে। তবে ইসরায়েল এই অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে।

সূত্র : আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ