ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তাঁবেদারি রুখতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশকে পুনরায় তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে দলমত নির্বিশেষে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে সবাইকে এক মঞ্চে আসতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, পোশাকশিল্পের অস্থিরতা, আঞ্চলিক উন্নয়ন এবং ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তির কর্মকাণ্ড নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে বাংলাদেশকে কোনো শক্তি পরনির্ভরশীল বা তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।

গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সমৃদ্ধির পথ সুগম হয়। অন্যদিকে অর্থনৈতিক সমৃদ্ধি গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করে।

দেশের তৈরি পোশাকশিল্পের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তির একটি অংশ পরিকল্পিতভাবে এ খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

বিরোধী দলের এক নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বিগত সরকার দেশের স্বাস্থ্য খাতকে এমনভাবে পরনির্ভরশীল করেছিল, যাতে মানুষ চিকিৎসার জন্য একটি বিশেষ দেশের ওপর নির্ভর করতে বাধ্য হয়।

একইভাবে দেশের পোশাকশিল্পকেও ক্ষতিগ্রস্ত করে অন্য কোনো দেশের স্বার্থে ব্যবহারের চেষ্টা চলছে কি না, তা বিবেচনা করার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গত ৫০ বছরে দেশের শ্রমিক ও মালিকদের সম্মিলিত পরিশ্রমে তৈরি পোশাকশিল্প একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে পরিণত হয়েছে। এ শিল্পের ক্ষতি হলে দেশের অর্থনীতি ও শ্রমজীবী মানুষের জীবিকায় বড় ধরনের প্রভাব পড়বে।

পোশাকশ্রমিকদের উদ্দেশে তারেক রহমান জানান, তাঁদের সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে সরকার অবগত রয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে শিগগিরই সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকদের বেতন দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে।

এ পরিস্থিতিতে কোনো ধরনের উসকানিতে কারখানা ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘ফ্যাক্টরি যদি নষ্টই করে ফেলা হয়, তবে বেতন আসবে কোত্থেকে?’

তিনি অভিযোগ করেন, দেশের সম্পদ লুট করে বিদেশে অবস্থান নেওয়া ব্যক্তিরা এখন দেশের শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। শ্রমিকদের নিজেদের কর্মস্থল ও জীবিকার উৎস রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান সরকারপ্রধান।

দেশের সুষম উন্নয়নের বিষয়েও কথা বলেন তারেক রহমান। তিনি জানান, জনগণের নির্বাচিত সরকার একটি নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। বিভিন্ন অঞ্চলের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রংপুরের উন্নয়ন প্রসঙ্গে বিরোধী দলের এক সংসদ সদস্যের বক্তব্যের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অবহেলিত অঞ্চলগুলোর উন্নয়নে সরকারের উদ্যোগের বিষয়টি বিরোধী দলের বক্তব্যেও উঠে এসেছে। তাঁর মতে, এটি সারা দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করার প্রচেষ্টার প্রতিফলন।

সমাপনী ভাষণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে হত্যা, গুম ও নির্যাতনের ঘটনা ঘটলেও দলটির রাজনৈতিক আচরণে কোনো পরিবর্তন আসেনি। বরং দেশে ও বিদেশে তাদের সংশ্লিষ্ট ব্যক্তিরা নতুন করে সহিংস কর্মকাণ্ডে জড়াচ্ছেন।

এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা, এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে হেনস্তা, যুক্তরাষ্ট্রে এনসিপির নেতাদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে এক নারী শিল্পীর ওপর হামলার ঘটনার কথা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রীর অভিযোগ, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতাচ্যুত দলটির সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের সহিংস রাজনৈতিক অবস্থান প্রকাশ করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির বিদেশে অবস্থানরত নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সমর্থকদের বিভিন্ন ব্যক্তির বাড়িঘরে অগ্নিসংযোগ ও হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন।

এ ধরনের কর্মকাণ্ডে যারা আশ্রয় ও সহযোগিতা দিচ্ছে, তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট শক্তিগুলো বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরিবর্তে ক্ষমতাচ্যুত রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থকে গুরুত্ব দিচ্ছে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রসঙ্গে তারেক রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

তিনি বলেন, ১৯৭১ সালে লাখো মানুষ এবং ২০২৪ সালে হাজারো মানুষ যে আত্মত্যাগ করেছেন, তার উদ্দেশ্য ছিল দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। কোনো বিদেশি শক্তির বশ্যতা মেনে নেওয়ার জন্য এসব আত্মত্যাগ হয়নি।

প্রধানমন্ত্রী সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শক্তির প্রত্যাবর্তন ঠেকাতে রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রায় তিন দশক আগের একটি রাজনৈতিক স্লোগান স্মরণ করেন তারেক রহমান।

তিনি বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’।

স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌম সংসদ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ কোনো তাঁবেদার শক্তিকে আবারও মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেবে না।

সমাপনী ভাষণের শেষ পর্যায়ে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনায় সহযোগিতার জন্য স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা এবং সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

ট্যাগ : বিএনপি জাতীয় সংসদ প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

তাঁবেদারি রুখতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশকে পুনরায় তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে দলমত নির্বিশেষে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে সবাইকে এক মঞ্চে আসতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, পোশাকশিল্পের অস্থিরতা, আঞ্চলিক উন্নয়ন এবং ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তির কর্মকাণ্ড নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে বাংলাদেশকে কোনো শক্তি পরনির্ভরশীল বা তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।

গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সমৃদ্ধির পথ সুগম হয়। অন্যদিকে অর্থনৈতিক সমৃদ্ধি গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করে।

দেশের তৈরি পোশাকশিল্পের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তির একটি অংশ পরিকল্পিতভাবে এ খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

বিরোধী দলের এক নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বিগত সরকার দেশের স্বাস্থ্য খাতকে এমনভাবে পরনির্ভরশীল করেছিল, যাতে মানুষ চিকিৎসার জন্য একটি বিশেষ দেশের ওপর নির্ভর করতে বাধ্য হয়।

একইভাবে দেশের পোশাকশিল্পকেও ক্ষতিগ্রস্ত করে অন্য কোনো দেশের স্বার্থে ব্যবহারের চেষ্টা চলছে কি না, তা বিবেচনা করার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গত ৫০ বছরে দেশের শ্রমিক ও মালিকদের সম্মিলিত পরিশ্রমে তৈরি পোশাকশিল্প একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে পরিণত হয়েছে। এ শিল্পের ক্ষতি হলে দেশের অর্থনীতি ও শ্রমজীবী মানুষের জীবিকায় বড় ধরনের প্রভাব পড়বে।

পোশাকশ্রমিকদের উদ্দেশে তারেক রহমান জানান, তাঁদের সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে সরকার অবগত রয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে শিগগিরই সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকদের বেতন দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে।

এ পরিস্থিতিতে কোনো ধরনের উসকানিতে কারখানা ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘ফ্যাক্টরি যদি নষ্টই করে ফেলা হয়, তবে বেতন আসবে কোত্থেকে?’

তিনি অভিযোগ করেন, দেশের সম্পদ লুট করে বিদেশে অবস্থান নেওয়া ব্যক্তিরা এখন দেশের শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। শ্রমিকদের নিজেদের কর্মস্থল ও জীবিকার উৎস রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান সরকারপ্রধান।

দেশের সুষম উন্নয়নের বিষয়েও কথা বলেন তারেক রহমান। তিনি জানান, জনগণের নির্বাচিত সরকার একটি নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। বিভিন্ন অঞ্চলের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রংপুরের উন্নয়ন প্রসঙ্গে বিরোধী দলের এক সংসদ সদস্যের বক্তব্যের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অবহেলিত অঞ্চলগুলোর উন্নয়নে সরকারের উদ্যোগের বিষয়টি বিরোধী দলের বক্তব্যেও উঠে এসেছে। তাঁর মতে, এটি সারা দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করার প্রচেষ্টার প্রতিফলন।

সমাপনী ভাষণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে হত্যা, গুম ও নির্যাতনের ঘটনা ঘটলেও দলটির রাজনৈতিক আচরণে কোনো পরিবর্তন আসেনি। বরং দেশে ও বিদেশে তাদের সংশ্লিষ্ট ব্যক্তিরা নতুন করে সহিংস কর্মকাণ্ডে জড়াচ্ছেন।

এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা, এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে হেনস্তা, যুক্তরাষ্ট্রে এনসিপির নেতাদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে এক নারী শিল্পীর ওপর হামলার ঘটনার কথা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রীর অভিযোগ, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতাচ্যুত দলটির সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের সহিংস রাজনৈতিক অবস্থান প্রকাশ করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির বিদেশে অবস্থানরত নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সমর্থকদের বিভিন্ন ব্যক্তির বাড়িঘরে অগ্নিসংযোগ ও হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন।

এ ধরনের কর্মকাণ্ডে যারা আশ্রয় ও সহযোগিতা দিচ্ছে, তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট শক্তিগুলো বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরিবর্তে ক্ষমতাচ্যুত রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থকে গুরুত্ব দিচ্ছে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রসঙ্গে তারেক রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

তিনি বলেন, ১৯৭১ সালে লাখো মানুষ এবং ২০২৪ সালে হাজারো মানুষ যে আত্মত্যাগ করেছেন, তার উদ্দেশ্য ছিল দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। কোনো বিদেশি শক্তির বশ্যতা মেনে নেওয়ার জন্য এসব আত্মত্যাগ হয়নি।

প্রধানমন্ত্রী সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শক্তির প্রত্যাবর্তন ঠেকাতে রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রায় তিন দশক আগের একটি রাজনৈতিক স্লোগান স্মরণ করেন তারেক রহমান।

তিনি বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’।

স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌম সংসদ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ কোনো তাঁবেদার শক্তিকে আবারও মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেবে না।

সমাপনী ভাষণের শেষ পর্যায়ে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনায় সহযোগিতার জন্য স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা এবং সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ