ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩
সংগৃহীত
ফলো করুন

স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া এখনও ২৩ জন নিখোঁজ রয়েছেন। দেশটির অগ্নিনির্বাপন কর্তৃপক্ষের ভাষ্য, এটি স্পেনের ইতিহাসের অন্যতম প্রাণঘাতী দাবানল।

শুক্রবার (১০ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আন্দালুসিয়ার আলমেরিয়া প্রদেশের লোস গালিয়ার্দোস এলাকার বনাঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ উপেক্ষা করে অনেকেই গাড়িতে করে এলাকা ছাড়ার চেষ্টা করেন। এতে আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন স্প্যানিশ নাগরিক এবং বাকিদের বেশিরভাগই বিদেশি বলে ধারণা করা হচ্ছে।

আন্দালুসিয়ার জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান আন্তোনিও সান্স জানান, ডান পাশে স্টিয়ারিং থাকা একটি গাড়ি থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা ব্রিটিশ নাগরিক। এছাড়া আরও আটজন গাড়ি ছেড়ে দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলে আগুনে পুড়ে মারা যান। অনেক মরদেহ এতটাই দগ্ধ হয়েছে যে পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে।

আন্দালুসিয়ার আঞ্চলিক প্রধান হুয়ান ম্যানুয়েল মোরেনো বলেন, আগুন অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ২০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। প্রবল বাতাসের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

কর্তৃপক্ষের ধারণা, নিখোঁজদের মধ্যে কয়েকজন পর্যটক ও পর্বতারোহী রয়েছেন। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি হাঁটার লাঠিও উদ্ধার করেছেন, যা এ ধারণাকে আরও জোরালো করেছে।

চলতি বছর স্পেনে স্বাভাবিক সময়ের আগেই দাবানলের মৌসুম শুরু হয়েছে। একের পর এক তাপপ্রবাহে বনাঞ্চল শুকিয়ে যাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ইউরোপীয় বন অগ্নি তথ্য ব্যবস্থার তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৫৭ হাজার হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় সব ধরনের সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে সড়কের পাশের খাদে পড়ে আগুনের সূত্রপাত হয়। তবে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এ দাবির সঙ্গে একমত নয়। এদিকে কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, গ্রীষ্মকাল এখনও দীর্ঘ হওয়ায় সামনে দাবানলের ঝুঁকি আরও বাড়তে পারে।

ট্যাগ : স্পেন স্পেন অগ্নিকান্ডের

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া এখনও ২৩ জন নিখোঁজ রয়েছেন। দেশটির অগ্নিনির্বাপন কর্তৃপক্ষের ভাষ্য, এটি স্পেনের ইতিহাসের অন্যতম প্রাণঘাতী দাবানল।

শুক্রবার (১০ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আন্দালুসিয়ার আলমেরিয়া প্রদেশের লোস গালিয়ার্দোস এলাকার বনাঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ উপেক্ষা করে অনেকেই গাড়িতে করে এলাকা ছাড়ার চেষ্টা করেন। এতে আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন স্প্যানিশ নাগরিক এবং বাকিদের বেশিরভাগই বিদেশি বলে ধারণা করা হচ্ছে।

আন্দালুসিয়ার জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান আন্তোনিও সান্স জানান, ডান পাশে স্টিয়ারিং থাকা একটি গাড়ি থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা ব্রিটিশ নাগরিক। এছাড়া আরও আটজন গাড়ি ছেড়ে দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলে আগুনে পুড়ে মারা যান। অনেক মরদেহ এতটাই দগ্ধ হয়েছে যে পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে।

আন্দালুসিয়ার আঞ্চলিক প্রধান হুয়ান ম্যানুয়েল মোরেনো বলেন, আগুন অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ২০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। প্রবল বাতাসের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

কর্তৃপক্ষের ধারণা, নিখোঁজদের মধ্যে কয়েকজন পর্যটক ও পর্বতারোহী রয়েছেন। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি হাঁটার লাঠিও উদ্ধার করেছেন, যা এ ধারণাকে আরও জোরালো করেছে।

চলতি বছর স্পেনে স্বাভাবিক সময়ের আগেই দাবানলের মৌসুম শুরু হয়েছে। একের পর এক তাপপ্রবাহে বনাঞ্চল শুকিয়ে যাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ইউরোপীয় বন অগ্নি তথ্য ব্যবস্থার তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৫৭ হাজার হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় সব ধরনের সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে সড়কের পাশের খাদে পড়ে আগুনের সূত্রপাত হয়। তবে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এ দাবির সঙ্গে একমত নয়। এদিকে কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, গ্রীষ্মকাল এখনও দীর্ঘ হওয়ায় সামনে দাবানলের ঝুঁকি আরও বাড়তে পারে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ