ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসির

সংগৃহীত ছবি
ফলো করুন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি।

খামেনিকে তার জন্মস্থান মাশহাদে দাফনের পর দেওয়া বক্তব্যে তিনি বলেন, এই হত্যাকাণ্ড কখনোই ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে এর জন্য উপযুক্ত শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন এবং পরে মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হয়। 

আহমদ ভাহিদি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নেতা এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ আন্দোলনের শত্রুদের বুঝতে হবে, এমন হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরোধের পতাকা নামিয়ে দেওয়া সম্ভব নয়।

ভাহিদির ভাষায়, শহীদদের হত্যার প্রতিশোধ এবং অপরাধীদের শাস্তি দেওয়া ইরানের চূড়ান্ত, বৈধ ও অবিস্মরণীয় দাবি হয়ে থাকবে।

খামেনির জানাজা ও দাফন ঘিরে ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী বিক্ষোভ এবং প্রতিশোধের দাবিতে স্লোগান দেওয়া হয়।⁠

সূত্র: আল জাজিরা

ট্যাগ : আইআরজিসি আয়াতুল্লাহ আলি খামেনি আহমদ ভাহিদি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসির

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি।

খামেনিকে তার জন্মস্থান মাশহাদে দাফনের পর দেওয়া বক্তব্যে তিনি বলেন, এই হত্যাকাণ্ড কখনোই ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে এর জন্য উপযুক্ত শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন এবং পরে মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হয়। 

আহমদ ভাহিদি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নেতা এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ আন্দোলনের শত্রুদের বুঝতে হবে, এমন হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরোধের পতাকা নামিয়ে দেওয়া সম্ভব নয়।

ভাহিদির ভাষায়, শহীদদের হত্যার প্রতিশোধ এবং অপরাধীদের শাস্তি দেওয়া ইরানের চূড়ান্ত, বৈধ ও অবিস্মরণীয় দাবি হয়ে থাকবে।

খামেনির জানাজা ও দাফন ঘিরে ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী বিক্ষোভ এবং প্রতিশোধের দাবিতে স্লোগান দেওয়া হয়।⁠

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ