ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বকাপ উন্মাদনায় প্রাণহানি ঠেকাতে আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্বকাপ ফুটবল ঘিরে দেশে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে কোনো ধরনের সহিংসতা বা প্রাণহানির ঘটনা যেন না ঘটে, সে আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বেসরকারি সংসদ সদস্যদের উত্থাপিত বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ফুটবল নিয়ে আবেগ ও উচ্ছ্বাস বেশি দেখা যাচ্ছে।

তিনি বলেন, ব্রাজিল সমর্থকদের অনেকেই হতাশ, কারণ তাদের দল হেরে গেছে। তবে দেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের পরিবেশ যেন আনন্দময় থাকে, সেটিই প্রত্যাশা।

আমিনুল হক বলেন, ফুটবল সমর্থনকে কেন্দ্র করে দেশে যেন কোনো প্রাণনাশের ঘটনা না ঘটে। জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে তিনি দেশবাসীর কাছে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, যা দুঃখজনক। তার কাছে থাকা তথ্য অনুযায়ী, এসব ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ফুটবল আনন্দ, বিনোদন ও ঐক্যের খেলা। তাই সমর্থনের নামে সংঘাত, হামলা বা প্রাণহানি কোনোভাবেই কাম্য নয়।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ জাতীয় সংসদ ক্রীড়া প্রতিমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ উন্মাদনায় প্রাণহানি ঠেকাতে আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপ ফুটবল ঘিরে দেশে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে কোনো ধরনের সহিংসতা বা প্রাণহানির ঘটনা যেন না ঘটে, সে আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বেসরকারি সংসদ সদস্যদের উত্থাপিত বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ফুটবল নিয়ে আবেগ ও উচ্ছ্বাস বেশি দেখা যাচ্ছে।

তিনি বলেন, ব্রাজিল সমর্থকদের অনেকেই হতাশ, কারণ তাদের দল হেরে গেছে। তবে দেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের পরিবেশ যেন আনন্দময় থাকে, সেটিই প্রত্যাশা।

আমিনুল হক বলেন, ফুটবল সমর্থনকে কেন্দ্র করে দেশে যেন কোনো প্রাণনাশের ঘটনা না ঘটে। জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে তিনি দেশবাসীর কাছে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, যা দুঃখজনক। তার কাছে থাকা তথ্য অনুযায়ী, এসব ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ফুটবল আনন্দ, বিনোদন ও ঐক্যের খেলা। তাই সমর্থনের নামে সংঘাত, হামলা বা প্রাণহানি কোনোভাবেই কাম্য নয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ