ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হেবা ও দান দলিল রেজিস্ট্রিতে জটিলতা, এনবিআরের স্পষ্টীকরণ

সংগৃহীত ছবি
ফলো করুন

হেবা ও দান দলিলে দানকর আরোপ এবং অটোমেটেড চালান বা এ-চালান নিয়ে জটিলতায় দেশের বিভিন্ন এলাকায় দলিল রেজিস্ট্রিতে ধীরগতি দেখা দিয়েছে। কয়েকদিন ধরে অনেক সাব-রেজিস্ট্রি অফিসে হেবা ও দান দলিল রেজিস্ট্রি হচ্ছে না বলে জানা গেছে। একই সঙ্গে এ-চালান বিষয়ে আগে থেকে পরিষ্কার ধারণা না থাকায় বিক্রি দলিলের সংখ্যাও কমে গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, আগের তুলনায় সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে দলিল রেজিস্ট্রি এক-তৃতীয়াংশে নেমে এসেছে। এতে সরকারের রাজস্ব আদায়ও কমে গেছে।

এ পরিস্থিতিতে জটিলতা দূর করতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মঙ্গলবার একটি স্পষ্টীকরণ সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ১২৫ এবং উৎসে কর বিধিমালা, ২০২৬ অনুযায়ী সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে নির্ধারিত হারে উৎসে কর সংগ্রহের বিধান রয়েছে। তবে ২০২৬-২৭ অর্থবছরে যুক্ত হওয়া দানকর-সংক্রান্ত উপধারা শুধু হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য।

এনবিআর জানিয়েছে, ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দানকর প্রযোজ্য নয়। এ ক্ষেত্রে নিবন্ধনকারী কর্মকর্তা শুধু প্রযোজ্য হারে উৎসে কর সংগ্রহ নিশ্চিত করবেন। তবে হেবা বা দানের ক্ষেত্রে দানকর আইন, ১৯৯০ অনুযায়ী প্রযোজ্য হলে দানকর এ-চালানের মাধ্যমে সংগ্রহ করা হবে।

নতুন নিয়মে ভূমি উন্নয়ন কর বা খাজনার রশিদে ২০২৬-২৭ অর্থবছরের খাজনা পরিশোধের তথ্য না থাকলে দলিল রেজিস্ট্রি করা যাবে না। একইভাবে পৌরসভা, সিটি করপোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার বিক্রয় কবলা, বায়নানামা, লিজ ও পাওয়ার অব অ্যাটর্নি দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র বা পিএসআর জমা দিতে হবে।

জানা গেছে, নতুন নিয়ম অনুযায়ী আয়কর ও দানকর জমা দিতে সংশ্লিষ্ট অর্থনৈতিক কোডে এ-চালানের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। এরপর চালানের কপি দলিলের সঙ্গে জমা দিতে হবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, আগে দলিল রেজিস্ট্রি হবে কি না তা নিশ্চিত হওয়া জরুরি। কারণ এ-চালান হয়ে গেলে কোনো কারণে দলিল রেজিস্ট্রি না হলে টাকা ফেরত পাওয়া জটিল হতে পারে।

তবে রেজিস্ট্রি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন নিয়ম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পিতা-মাতা আগের মতোই সন্তানদের সম্পত্তি হেবা করতে পারবেন। স্বামী-স্ত্রীও পরস্পরকে হেবা করতে পারবেন। একই মায়ের সন্তান ভাই-বোনের মধ্যেও সম্পত্তি হেবা করলে কর প্রযোজ্য হবে না। তবে দানকর আইনের অন্যান্য প্রযোজ্য বিধান বহাল থাকবে।

ট্যাগ : হেবা দলিল দান দলিল দানকর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

হেবা ও দান দলিল রেজিস্ট্রিতে জটিলতা, এনবিআরের স্পষ্টীকরণ

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

হেবা ও দান দলিলে দানকর আরোপ এবং অটোমেটেড চালান বা এ-চালান নিয়ে জটিলতায় দেশের বিভিন্ন এলাকায় দলিল রেজিস্ট্রিতে ধীরগতি দেখা দিয়েছে। কয়েকদিন ধরে অনেক সাব-রেজিস্ট্রি অফিসে হেবা ও দান দলিল রেজিস্ট্রি হচ্ছে না বলে জানা গেছে। একই সঙ্গে এ-চালান বিষয়ে আগে থেকে পরিষ্কার ধারণা না থাকায় বিক্রি দলিলের সংখ্যাও কমে গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, আগের তুলনায় সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে দলিল রেজিস্ট্রি এক-তৃতীয়াংশে নেমে এসেছে। এতে সরকারের রাজস্ব আদায়ও কমে গেছে।

এ পরিস্থিতিতে জটিলতা দূর করতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মঙ্গলবার একটি স্পষ্টীকরণ সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ১২৫ এবং উৎসে কর বিধিমালা, ২০২৬ অনুযায়ী সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে নির্ধারিত হারে উৎসে কর সংগ্রহের বিধান রয়েছে। তবে ২০২৬-২৭ অর্থবছরে যুক্ত হওয়া দানকর-সংক্রান্ত উপধারা শুধু হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য।

এনবিআর জানিয়েছে, ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দানকর প্রযোজ্য নয়। এ ক্ষেত্রে নিবন্ধনকারী কর্মকর্তা শুধু প্রযোজ্য হারে উৎসে কর সংগ্রহ নিশ্চিত করবেন। তবে হেবা বা দানের ক্ষেত্রে দানকর আইন, ১৯৯০ অনুযায়ী প্রযোজ্য হলে দানকর এ-চালানের মাধ্যমে সংগ্রহ করা হবে।

নতুন নিয়মে ভূমি উন্নয়ন কর বা খাজনার রশিদে ২০২৬-২৭ অর্থবছরের খাজনা পরিশোধের তথ্য না থাকলে দলিল রেজিস্ট্রি করা যাবে না। একইভাবে পৌরসভা, সিটি করপোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার বিক্রয় কবলা, বায়নানামা, লিজ ও পাওয়ার অব অ্যাটর্নি দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র বা পিএসআর জমা দিতে হবে।

জানা গেছে, নতুন নিয়ম অনুযায়ী আয়কর ও দানকর জমা দিতে সংশ্লিষ্ট অর্থনৈতিক কোডে এ-চালানের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। এরপর চালানের কপি দলিলের সঙ্গে জমা দিতে হবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, আগে দলিল রেজিস্ট্রি হবে কি না তা নিশ্চিত হওয়া জরুরি। কারণ এ-চালান হয়ে গেলে কোনো কারণে দলিল রেজিস্ট্রি না হলে টাকা ফেরত পাওয়া জটিল হতে পারে।

তবে রেজিস্ট্রি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন নিয়ম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পিতা-মাতা আগের মতোই সন্তানদের সম্পত্তি হেবা করতে পারবেন। স্বামী-স্ত্রীও পরস্পরকে হেবা করতে পারবেন। একই মায়ের সন্তান ভাই-বোনের মধ্যেও সম্পত্তি হেবা করলে কর প্রযোজ্য হবে না। তবে দানকর আইনের অন্যান্য প্রযোজ্য বিধান বহাল থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ