ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হেবা ও দান দলিল রেজিস্ট্রিতে জটিলতা, এনবিআরের স্পষ্টীকরণ

হেবা ও দান দলিলে দানকর আরোপ এবং অটোমেটেড চালান বা এ-চালান নিয়ে জটিলতায় দেশের বিভিন্ন এলাকায় দলিল রেজিস্ট্রিতে ধীরগতি দেখা দিয়েছে। কয়েকদিন ধরে অনেক সাব-রেজিস্ট্রি অফিসে হেবা ও দান দলিল রেজিস্ট্রি হচ্ছে না বলে জানা গেছে। একই সঙ্গে এ-চালান বিষয়ে আগে থেকে পরিষ্কার ধারণা না থাকায় বিক্রি দলিলের সংখ্যাও কমে গেছে।সংশ্লিষ্টরা বলছেন, আগের তুলনায় সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে দলিল রেজিস্ট্রি এক-তৃতীয়াংশে নেমে এসেছে। এতে সরকারের রাজস্ব আদায়ও কমে গেছে।[BANGVIEWS-POST:1471]এ পরিস্থিতিতে জটিলতা দূর করতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মঙ্গলবার একটি স্পষ্টীকরণ সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ১২৫ এবং উৎসে কর বিধিমালা, ২০২৬ অনুযায়ী সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে নির্ধারিত হারে উৎসে কর সংগ্রহের বিধান রয়েছে। তবে ২০২৬-২৭ অর্থবছরে যুক্ত হওয়া দানকর-সংক্রান্ত উপধারা শুধু হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য।এনবিআর জানিয়েছে, ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দানকর প্রযোজ্য নয়। এ ক্ষেত্রে নিবন্ধনকারী কর্মকর্তা শুধু প্রযোজ্য হারে উৎসে কর সংগ্রহ নিশ্চিত করবেন। তবে হেবা বা দানের ক্ষেত্রে দানকর আইন, ১৯৯০ অনুযায়ী প্রযোজ্য হলে দানকর এ-চালানের মাধ্যমে সংগ্রহ করা হবে।নতুন নিয়মে ভূমি উন্নয়ন কর বা খাজনার রশিদে ২০২৬-২৭ অর্থবছরের খাজনা পরিশোধের তথ্য না থাকলে দলিল রেজিস্ট্রি করা যাবে না। একইভাবে পৌরসভা, সিটি করপোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার বিক্রয় কবলা, বায়নানামা, লিজ ও পাওয়ার অব অ্যাটর্নি দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র বা পিএসআর জমা দিতে হবে।জানা গেছে, নতুন নিয়ম অনুযায়ী আয়কর ও দানকর জমা দিতে সংশ্লিষ্ট অর্থনৈতিক কোডে এ-চালানের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। এরপর চালানের কপি দলিলের সঙ্গে জমা দিতে হবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, আগে দলিল রেজিস্ট্রি হবে কি না তা নিশ্চিত হওয়া জরুরি। কারণ এ-চালান হয়ে গেলে কোনো কারণে দলিল রেজিস্ট্রি না হলে টাকা ফেরত পাওয়া জটিল হতে পারে।[BANGVIEWS-POST:1450] তবে রেজিস্ট্রি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন নিয়ম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পিতা-মাতা আগের মতোই সন্তানদের সম্পত্তি হেবা করতে পারবেন। স্বামী-স্ত্রীও পরস্পরকে হেবা করতে পারবেন। একই মায়ের সন্তান ভাই-বোনের মধ্যেও সম্পত্তি হেবা করলে কর প্রযোজ্য হবে না। তবে দানকর আইনের অন্যান্য প্রযোজ্য বিধান বহাল থাকবে।

হেবা ও দান দলিল রেজিস্ট্রিতে জটিলতা, এনবিআরের স্পষ্টীকরণ