ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্যাংক খাতের লুটপাট নিয়ে সংসদে ক্ষোভ, কঠোর ব্যবস্থার দাবি

ব্যাংক খাতের লুটপাট নিয়ে সংসদে ক্ষোভ, কঠোর ব্যবস্থার দাবি
সংগৃহীত ছবি
ফলো করুন

ব্যাংক খাতের অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের ঘটনায় জড়িত ব্যাংক মালিকদের কঠোর শাস্তি নিশ্চিত করে তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

বুধবার (৮ জুলাই) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

রেহানা আক্তার রানু বলেন, যারা গ্রাহকের টাকা লুট করেছে, ওইসব ব্যাংক ডাকাত ও ব্যাংক লুটেরাদের কোনো ক্ষমা হতে পারে না। তারা পৃথিবীর যেখানেই থাকুক, দেশে ফিরিয়ে এনে টাকা আদায় করতে হবে।

তিনি বলেন, কয়েকটি ব্যাংকের অনিয়ম, দুর্নীতি ও মালিকপক্ষের অর্থপাচারের কারণে লাখ লাখ আমানতকারী নিজেদের টাকা তুলতে পারছেন না। এই টাকা কারও মেয়ের বিয়ের স্বপ্ন, কারও চিকিৎসার শেষ ভরসা, কারও সন্তানের পড়াশোনার খরচ, আবার কারও সারাজীবনের সঞ্চয়।

রেহানা রানু আরও বলেন, ব্যাংক মানুষের আস্থার জায়গা। ব্যাংক থেকে টাকা লুট হলে মানুষ কোথায় যাবে? মানুষ যদি ব্যাংকে টাকা না রাখে, বিনিয়োগ কমে যাবে, অর্থের প্রবাহ থেমে যাবে এবং দেশের অর্থনীতি গভীর সংকটে পড়বে।

তিনি অভিযোগ করেন, অনেক গ্রাহক ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও তা তুলতে না পেরে চিকিৎসা করাতে পারছেন না। অথচ লুটেরা মালিকপক্ষ বিদেশে পালিয়ে আরামে জীবনযাপন করছে। এসব লুটেরা ও ব্যাংক খেকো মালিকদের সম্পত্তি নিলামে তুলে গ্রাহকদের টাকা ফেরত দিতে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি বাংলাদেশের জন্য একটি হৃদয়বিদারক ঘটনা। একটি নির্বাচিত সরকার এ বিষয়ে নীরব থাকতে পারে না।

অর্থমন্ত্রী জানান, দেশের আর্থিক খাতকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকার সুসংগঠিত বহুমাত্রিক রেজুলেশন কাঠামো প্রতিষ্ঠা করেছে। এর আইনি ভিত্তি হিসেবে ‘ব্যাংক রেজুলেশন আইন ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, এ আইনের আওতায় সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ‘ইসলামী ব্যাংক-পিএলসি’ গঠন করা হয়েছে। একীভূত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

ট্যাগ : অর্থনীতি রেহানা আক্তার রানু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার৬
  • ০৬ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৭ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:১৯ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৯ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


ব্যাংক খাতের লুটপাট নিয়ে সংসদে ক্ষোভ, কঠোর ব্যবস্থার দাবি

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

ব্যাংক খাতের অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের ঘটনায় জড়িত ব্যাংক মালিকদের কঠোর শাস্তি নিশ্চিত করে তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

বুধবার (৮ জুলাই) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

রেহানা আক্তার রানু বলেন, যারা গ্রাহকের টাকা লুট করেছে, ওইসব ব্যাংক ডাকাত ও ব্যাংক লুটেরাদের কোনো ক্ষমা হতে পারে না। তারা পৃথিবীর যেখানেই থাকুক, দেশে ফিরিয়ে এনে টাকা আদায় করতে হবে।

তিনি বলেন, কয়েকটি ব্যাংকের অনিয়ম, দুর্নীতি ও মালিকপক্ষের অর্থপাচারের কারণে লাখ লাখ আমানতকারী নিজেদের টাকা তুলতে পারছেন না। এই টাকা কারও মেয়ের বিয়ের স্বপ্ন, কারও চিকিৎসার শেষ ভরসা, কারও সন্তানের পড়াশোনার খরচ, আবার কারও সারাজীবনের সঞ্চয়।

রেহানা রানু আরও বলেন, ব্যাংক মানুষের আস্থার জায়গা। ব্যাংক থেকে টাকা লুট হলে মানুষ কোথায় যাবে? মানুষ যদি ব্যাংকে টাকা না রাখে, বিনিয়োগ কমে যাবে, অর্থের প্রবাহ থেমে যাবে এবং দেশের অর্থনীতি গভীর সংকটে পড়বে।

তিনি অভিযোগ করেন, অনেক গ্রাহক ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও তা তুলতে না পেরে চিকিৎসা করাতে পারছেন না। অথচ লুটেরা মালিকপক্ষ বিদেশে পালিয়ে আরামে জীবনযাপন করছে। এসব লুটেরা ও ব্যাংক খেকো মালিকদের সম্পত্তি নিলামে তুলে গ্রাহকদের টাকা ফেরত দিতে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি বাংলাদেশের জন্য একটি হৃদয়বিদারক ঘটনা। একটি নির্বাচিত সরকার এ বিষয়ে নীরব থাকতে পারে না।

অর্থমন্ত্রী জানান, দেশের আর্থিক খাতকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকার সুসংগঠিত বহুমাত্রিক রেজুলেশন কাঠামো প্রতিষ্ঠা করেছে। এর আইনি ভিত্তি হিসেবে ‘ব্যাংক রেজুলেশন আইন ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, এ আইনের আওতায় সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ‘ইসলামী ব্যাংক-পিএলসি’ গঠন করা হয়েছে। একীভূত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ