ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্যাংক খাতের লুটপাট নিয়ে সংসদে ক্ষোভ, কঠোর ব্যবস্থার দাবি

ব্যাংক খাতের অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের ঘটনায় জড়িত ব্যাংক মালিকদের কঠোর শাস্তি নিশ্চিত করে তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।বুধবার (৮ জুলাই) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।রেহানা আক্তার রানু বলেন, যারা গ্রাহকের টাকা লুট করেছে, ওইসব ব্যাংক ডাকাত ও ব্যাংক লুটেরাদের কোনো ক্ষমা হতে পারে না। তারা পৃথিবীর যেখানেই থাকুক, দেশে ফিরিয়ে এনে টাকা আদায় করতে হবে।[BANGVIEWS-POST:1443]তিনি বলেন, কয়েকটি ব্যাংকের অনিয়ম, দুর্নীতি ও মালিকপক্ষের অর্থপাচারের কারণে লাখ লাখ আমানতকারী নিজেদের টাকা তুলতে পারছেন না। এই টাকা কারও মেয়ের বিয়ের স্বপ্ন, কারও চিকিৎসার শেষ ভরসা, কারও সন্তানের পড়াশোনার খরচ, আবার কারও সারাজীবনের সঞ্চয়।রেহানা রানু আরও বলেন, ব্যাংক মানুষের আস্থার জায়গা। ব্যাংক থেকে টাকা লুট হলে মানুষ কোথায় যাবে? মানুষ যদি ব্যাংকে টাকা না রাখে, বিনিয়োগ কমে যাবে, অর্থের প্রবাহ থেমে যাবে এবং দেশের অর্থনীতি গভীর সংকটে পড়বে।তিনি অভিযোগ করেন, অনেক গ্রাহক ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও তা তুলতে না পেরে চিকিৎসা করাতে পারছেন না। অথচ লুটেরা মালিকপক্ষ বিদেশে পালিয়ে আরামে জীবনযাপন করছে। এসব লুটেরা ও ব্যাংক খেকো মালিকদের সম্পত্তি নিলামে তুলে গ্রাহকদের টাকা ফেরত দিতে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি বাংলাদেশের জন্য একটি হৃদয়বিদারক ঘটনা। একটি নির্বাচিত সরকার এ বিষয়ে নীরব থাকতে পারে না।অর্থমন্ত্রী জানান, দেশের আর্থিক খাতকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকার সুসংগঠিত বহুমাত্রিক রেজুলেশন কাঠামো প্রতিষ্ঠা করেছে। এর আইনি ভিত্তি হিসেবে ‘ব্যাংক রেজুলেশন আইন ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।[BANGVIEWS-POST:1440] তিনি আরও বলেন, এ আইনের আওতায় সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ‘ইসলামী ব্যাংক-পিএলসি’ গঠন করা হয়েছে। একীভূত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

ব্যাংক খাতের লুটপাট নিয়ে সংসদে ক্ষোভ, কঠোর ব্যবস্থার দাবি