ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারী বর্ষণে অচল বান্দরবান, আটকা শতাধিক যানবাহন

সংগৃহীত ছবি
ফলো করুন

টানা কয়েক দিনের ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকায় শতাধিক যানবাহন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী, পর্যটক ও পণ্য পরিবহন সংশ্লিষ্টরা।

বুধবার বিকেল ৫টার দিকে বান্দরবান পৌর শহরের কসাইপাড়া এলাকায় বড় ধরনের পাহাড়ধস হয়। ধসে পড়া মাটি বান্দরবান-চট্টগ্রাম সড়কের ওপর পড়ে গেলে মুহূর্তেই যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে বাস, ট্রাক, মাইক্রোবাসসহ শতাধিক যানবাহন আটকা পড়ে।

এদিকে অব্যাহত বর্ষণে থানচি উপজেলার বলিপাড়া বাগানপাড়া এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বান্দরবান-থানচি সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্গম থানচি উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পাহাড়ধস ও বিভিন্ন স্থানে সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবান-কক্সবাজার সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। একাধিক সড়ক অচল হয়ে পড়ায় জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থায় চরম অচলাবস্থা তৈরি হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে সড়ক ও জনপথ বিভাগ, ফায়ার সার্ভিস এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা সড়ক থেকে ধসে পড়া মাটি সরানো ও উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। তবে টানা বৃষ্টির কারণে কাজ ব্যাহত হচ্ছে। নতুন করে পাহাড়ধসের আশঙ্কায় সতর্কতার সঙ্গে কাজ চলছে।

স্থানীয় প্রশাসন পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত না করতে এবং প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

বান্দরবান পৌর প্রশাসক এস এম মনজুরুল হক জানান, বৃষ্টি কমলে ধসে পড়া মাটি অপসারণ ও প্লাবিত সড়কের পানি নেমে গেলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করা সম্ভব হবে। তবে আবহাওয়ার উন্নতি না হলে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।

ট্যাগ : বান্দরবান পাহাড়ধস ভারী বর্ষণ বান্দরবান-চট্টগ্রাম সড়ক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ভারী বর্ষণে অচল বান্দরবান, আটকা শতাধিক যানবাহন

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

টানা কয়েক দিনের ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকায় শতাধিক যানবাহন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী, পর্যটক ও পণ্য পরিবহন সংশ্লিষ্টরা।

বুধবার বিকেল ৫টার দিকে বান্দরবান পৌর শহরের কসাইপাড়া এলাকায় বড় ধরনের পাহাড়ধস হয়। ধসে পড়া মাটি বান্দরবান-চট্টগ্রাম সড়কের ওপর পড়ে গেলে মুহূর্তেই যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে বাস, ট্রাক, মাইক্রোবাসসহ শতাধিক যানবাহন আটকা পড়ে।

এদিকে অব্যাহত বর্ষণে থানচি উপজেলার বলিপাড়া বাগানপাড়া এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বান্দরবান-থানচি সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্গম থানচি উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পাহাড়ধস ও বিভিন্ন স্থানে সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবান-কক্সবাজার সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। একাধিক সড়ক অচল হয়ে পড়ায় জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থায় চরম অচলাবস্থা তৈরি হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে সড়ক ও জনপথ বিভাগ, ফায়ার সার্ভিস এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা সড়ক থেকে ধসে পড়া মাটি সরানো ও উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। তবে টানা বৃষ্টির কারণে কাজ ব্যাহত হচ্ছে। নতুন করে পাহাড়ধসের আশঙ্কায় সতর্কতার সঙ্গে কাজ চলছে।

স্থানীয় প্রশাসন পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত না করতে এবং প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

বান্দরবান পৌর প্রশাসক এস এম মনজুরুল হক জানান, বৃষ্টি কমলে ধসে পড়া মাটি অপসারণ ও প্লাবিত সড়কের পানি নেমে গেলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করা সম্ভব হবে। তবে আবহাওয়ার উন্নতি না হলে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ