ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খাগড়াছড়িতে দুই লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

সংগৃহীত ছবি
ফলো করুন

খাগড়াছড়ির মহালছড়ির চেঙ্গী নদীতে মাছের নিরাপদ প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে যৌথ অভিযান চালিয়ে ৩০টি নিষিদ্ধ রিং জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মহালছড়ি উপকেন্দ্র ও নৌ-পুলিশ।

বুধবার মধ্যরাতে কাপ্তাই হ্রদের চেঙ্গী নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

জানা গেছে, সরকার ঘোষিত মাছ আহরণ নিষিদ্ধকাল চলাকালে এক শ্রেণির অসাধু জেলে ও মাছ ব্যবসায়ী অবৈধভাবে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে নদীর বিভিন্ন স্থানে পেতে রাখা ৩০টি নিষিদ্ধ রিং জাল উদ্ধার করা হয়। পরে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরীর উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্টরা জানান, মাছের প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ : খাগড়াছড়ি মহালছড়ি চেঙ্গী নদী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে দুই লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

খাগড়াছড়ির মহালছড়ির চেঙ্গী নদীতে মাছের নিরাপদ প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে যৌথ অভিযান চালিয়ে ৩০টি নিষিদ্ধ রিং জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মহালছড়ি উপকেন্দ্র ও নৌ-পুলিশ।

বুধবার মধ্যরাতে কাপ্তাই হ্রদের চেঙ্গী নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

জানা গেছে, সরকার ঘোষিত মাছ আহরণ নিষিদ্ধকাল চলাকালে এক শ্রেণির অসাধু জেলে ও মাছ ব্যবসায়ী অবৈধভাবে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে নদীর বিভিন্ন স্থানে পেতে রাখা ৩০টি নিষিদ্ধ রিং জাল উদ্ধার করা হয়। পরে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরীর উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্টরা জানান, মাছের প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ