খাগড়াছড়িতে দুই লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ
খাগড়াছড়ির মহালছড়ির চেঙ্গী নদীতে মাছের নিরাপদ প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে যৌথ অভিযান চালিয়ে ৩০টি নিষিদ্ধ রিং জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মহালছড়ি উপকেন্দ্র ও নৌ-পুলিশ।বুধবার মধ্যরাতে কাপ্তাই হ্রদের চেঙ্গী নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।[BANGVIEWS-POST:1434]জানা গেছে, সরকার ঘোষিত মাছ আহরণ নিষিদ্ধকাল চলাকালে এক শ্রেণির অসাধু জেলে ও মাছ ব্যবসায়ী অবৈধভাবে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।অভিযান চলাকালে নদীর বিভিন্ন স্থানে পেতে রাখা ৩০টি নিষিদ্ধ রিং জাল উদ্ধার করা হয়। পরে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরীর উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্টরা জানান, মাছের প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।