ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কক্সবাজারে পাহাড়ধসের ঝুঁকি বাড়ছে, ক্যাম্পে ৫ শিক্ষার্থীর মৃত্যু

সংগৃহীত ছবি
ফলো করুন

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসার ওপর পাহাড়ধসের ঘটনায় পাঁচ শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে ৫ নম্বর ক্যাম্পের একটি মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় মাদ্রাসায় ক্লাস চলছিল। হঠাৎ পাহাড়ের মাটি ধসে পড়লে শিক্ষার্থীরা চাপা পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।

প্রাথমিকভাবে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও পরে একাধিক সূত্রে নিহতের সংখ্যা পাঁচজন বলে জানানো হয়েছে। আরও কয়েকজন শিক্ষার্থী নিখোঁজ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করা যাচ্ছে না।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করেছে। ঠিক কতজন নিখোঁজ, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এর আগে টানা ভারী বৃষ্টির কারণে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনা ঘটে। কয়েক দিনের ব্যবধানে একাধিক প্রাণহানির ঘটনায় ক্যাম্প এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার তৎপরতা চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগ : কক্সবাজার উদ্ধার ফায়ার সার্ভিস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারে পাহাড়ধসের ঝুঁকি বাড়ছে, ক্যাম্পে ৫ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসার ওপর পাহাড়ধসের ঘটনায় পাঁচ শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে ৫ নম্বর ক্যাম্পের একটি মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় মাদ্রাসায় ক্লাস চলছিল। হঠাৎ পাহাড়ের মাটি ধসে পড়লে শিক্ষার্থীরা চাপা পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।

প্রাথমিকভাবে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও পরে একাধিক সূত্রে নিহতের সংখ্যা পাঁচজন বলে জানানো হয়েছে। আরও কয়েকজন শিক্ষার্থী নিখোঁজ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করা যাচ্ছে না।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করেছে। ঠিক কতজন নিখোঁজ, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এর আগে টানা ভারী বৃষ্টির কারণে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনা ঘটে। কয়েক দিনের ব্যবধানে একাধিক প্রাণহানির ঘটনায় ক্যাম্প এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার তৎপরতা চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ