ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বঙ্গোপসাগরে ১৩ জেলেসহ ট্রলারডুবি, নিখোঁজ ৫

উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে বরগুনার পাথরঘাটার একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে থাকা ১৩ জেলের মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচজন।সোমবার (২৪ আগস্ট) বিকেলে কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে।ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারটির নাম ‘এফবি বরকত’। ট্রলারটির মালিক পাথরঘাটার আশরাফ কোম্পানি। ট্রলারে থাকা ১৩ জেলের বাড়িই পাথরঘাটার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।[BANGVIEWS-POST:4425]বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি সূত্রে জানা যায়, তিন দিন আগে পাথরঘাটা থেকে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায় ট্রলারটি। সোমবার বিকেলে বৈরী আবহাওয়ার মধ্যে সাগরে প্রচণ্ড ঢেউ শুরু হলে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।দুর্ঘটনার পর কাছাকাছি থাকা অন্য মাছ ধরার ট্রলারের জেলেরা ডুবে যাওয়া ট্রলারটি ভাসতে দেখে মালিকপক্ষকে খবর দেন। পরে আশপাশে থাকা ট্রলারের জেলেরা সাগরে ভাসতে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করেন।তবে ট্রলারে থাকা আরও পাঁচ জেলের সন্ধান এখনো পাওয়া যায়নি। তাদের খুঁজে বের করতে বঙ্গোপসাগরে তল্লাশি চালানো হচ্ছে।[BANGVIEWS-POST:4424]বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন, আট জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ পাঁচ জেলেকে উদ্ধারে ট্রলার মালিক সমিতির উদ্যোগে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকায় উদ্ধার ও তল্লাশি কার্যক্রমও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বঙ্গোপসাগরে ১৩ জেলেসহ ট্রলারডুবি, নিখোঁজ ৫