ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘সবুজ বিদ্যালয়’ গড়তে প্রাথমিক বিদ্যালয়ে লাগানো হবে ২ লাখ গাছ

সংগৃহীত ছবি
ফলো করুন

‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। এ সময় প্রতীকীভাবে একটি গাছের চারা রোপণ করবেন তিনি।

বুধবার (৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

কর্মসূচির আওতায় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম তিনটি করে গাছের চারা রোপণ ও পরিচর্যা করা হবে। ফলজ, বনজ ও ঔষধি এই তিন ধরনের গাছ লাগানোর মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক বিদ্যালয়কে শুধু পাঠদানের কেন্দ্র নয়, বরং পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। বিদ্যালয়ভিত্তিক এই কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয় আরও দৃঢ় করবে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণকে বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

ট্যাগ : প্রাথমিক বিদ্যালয় বৃক্ষরোপণ সবুজ বিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

‘সবুজ বিদ্যালয়’ গড়তে প্রাথমিক বিদ্যালয়ে লাগানো হবে ২ লাখ গাছ

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। এ সময় প্রতীকীভাবে একটি গাছের চারা রোপণ করবেন তিনি।

বুধবার (৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

কর্মসূচির আওতায় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম তিনটি করে গাছের চারা রোপণ ও পরিচর্যা করা হবে। ফলজ, বনজ ও ঔষধি এই তিন ধরনের গাছ লাগানোর মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক বিদ্যালয়কে শুধু পাঠদানের কেন্দ্র নয়, বরং পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। বিদ্যালয়ভিত্তিক এই কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয় আরও দৃঢ় করবে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণকে বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ