ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৬ জুলাই ও ৫ আগস্ট পালনে কর্মসূচি ঘোষণা

জুলাই শহীদ দিবস-২০২৬’ ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান ও দফতরে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন।সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হবে।[BANGVIEWS-POST:1824]এ ছাড়া ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হবে।এসব কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে থাকবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি (নেপ), শিশু কল্যাণ ট্রাস্ট এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট।সভায় সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানকে নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। সূত্র: বাসস

১৬ জুলাই ও ৫ আগস্ট পালনে কর্মসূচি ঘোষণা