ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আইশোস্পিডকে নিয়ে বর্ণবাদী মন্তব্যের ঘটনায় তদন্তে ফিফা

আইশোস্পিডকে নিয়ে বর্ণবাদী মন্তব্যের ঘটনায় তদন্তে ফিফা
ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্বকাপের ম্যাচ চলাকালে জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিডকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে তদন্ত শুরু করেছে ফিফা। ঘটনাটির নিন্দা জানিয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বলেছে, ফুটবলে কোনো ধরনের বর্ণবাদ, ঘৃণা বা বৈষম্যের স্থান নেই।

মঙ্গলবার এক বিবৃতিতে ফিফা জানায়, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচে আইশোস্পিডের সঙ্গে এক দর্শকের আচরণের বিষয়টি তাদের নজরে এসেছে। এরপরই তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করা হয়েছে।

ফিফার বিবৃতিতে বলা হয়, ৩ জুলাই মায়ামি স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ চলাকালে এক সমর্থক ও আইশোস্পিডের মধ্যে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে তারা অবগত হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আইশোস্পিডের আসল নাম ড্যারেন ওয়াটকিনস জুনিয়র। ফিফা, যুক্তরাষ্ট্রের সম্প্রচার সহযোগী ফক্স স্পোর্টস এবং ইউটিউবের সঙ্গে চুক্তির অংশ হিসেবে তিনি বিশ্বকাপের কয়েকটি ম্যাচে উপস্থিত থেকে সরাসরি সম্প্রচার করছেন।

মায়ামিতে ম্যাচ চলাকালে গ্যালারিতে থাকা এক দর্শকের সঙ্গে তার বাকবিতণ্ডার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই দর্শক স্প্যানিশ ভাষায় তাকে অপমানজনক ও বর্ণবাদী মন্তব্য করেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপ শুধু ফুটবল প্রতিযোগিতা নয়; এটি ঐক্য, বৈচিত্র্য ও পারস্পরিক সম্মানেরও প্রতীক। যারা এসব মূল্যবোধের বিরুদ্ধে আচরণ করবে, তাদের কোনোভাবেই স্বাগত জানানো হবে না।

সংস্থাটি আরও বলেছে, বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান সবসময় কঠোর। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফিফা আইশোস্পিড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


আইশোস্পিডকে নিয়ে বর্ণবাদী মন্তব্যের ঘটনায় তদন্তে ফিফা

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপের ম্যাচ চলাকালে জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিডকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে তদন্ত শুরু করেছে ফিফা। ঘটনাটির নিন্দা জানিয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বলেছে, ফুটবলে কোনো ধরনের বর্ণবাদ, ঘৃণা বা বৈষম্যের স্থান নেই।

মঙ্গলবার এক বিবৃতিতে ফিফা জানায়, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচে আইশোস্পিডের সঙ্গে এক দর্শকের আচরণের বিষয়টি তাদের নজরে এসেছে। এরপরই তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করা হয়েছে।

ফিফার বিবৃতিতে বলা হয়, ৩ জুলাই মায়ামি স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ চলাকালে এক সমর্থক ও আইশোস্পিডের মধ্যে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে তারা অবগত হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আইশোস্পিডের আসল নাম ড্যারেন ওয়াটকিনস জুনিয়র। ফিফা, যুক্তরাষ্ট্রের সম্প্রচার সহযোগী ফক্স স্পোর্টস এবং ইউটিউবের সঙ্গে চুক্তির অংশ হিসেবে তিনি বিশ্বকাপের কয়েকটি ম্যাচে উপস্থিত থেকে সরাসরি সম্প্রচার করছেন।

মায়ামিতে ম্যাচ চলাকালে গ্যালারিতে থাকা এক দর্শকের সঙ্গে তার বাকবিতণ্ডার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই দর্শক স্প্যানিশ ভাষায় তাকে অপমানজনক ও বর্ণবাদী মন্তব্য করেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপ শুধু ফুটবল প্রতিযোগিতা নয়; এটি ঐক্য, বৈচিত্র্য ও পারস্পরিক সম্মানেরও প্রতীক। যারা এসব মূল্যবোধের বিরুদ্ধে আচরণ করবে, তাদের কোনোভাবেই স্বাগত জানানো হবে না।

সংস্থাটি আরও বলেছে, বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান সবসময় কঠোর। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ