ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফিফার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন ইউরোপীয় আইনপ্রণেতারা

ফিফার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন ইউরোপীয় আইনপ্রণেতারা
ছবি : সংগৃহিত
ফলো করুন

আন্তর্জাতিক ফুটবলে পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা।

মঙ্গলবার বিশ্বকাপ ফুটবল ঘিরে ফিফা প্রেসিডেন্টের ভূমিকা খতিয়ে দেখার আহ্বান জানান তারা। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, ফিফার বিরুদ্ধে ওঠা পক্ষপাতমূলক আচরণের অভিযোগ নিয়ে ইউরোপের দেশগুলোর একযোগে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া উচিত। বিশ্বকাপের স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা রক্ষায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানানো হয়।

বিতর্কের সূত্রপাত হয় গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচে। ওই ম্যাচে বালোগান সরাসরি লাল কার্ড দেখেন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটিকে অন্যায় বলে মন্তব্য করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরপর ফিফা এক বিশেষ বিধান ব্যবহার করে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে। এ সিদ্ধান্ত ঘিরেই ফিফার নিরপেক্ষতা নিয়ে নতুন প্রশ্ন ওঠে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এ বিষয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ফোনে কথা বলেন এবং সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ জানান। ঘটনাটি ঘিরে ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ফিফার এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। সংস্থাটির মতে, এমন সিদ্ধান্ত নজিরবিহীন এবং ফুটবলের ন্যায্যতার প্রশ্নে উদ্বেগজনক।

ইউরোপীয় আইনপ্রণেতারা মনে করছেন, শুধু বালোগান ইস্যু নয়, চলতি বিশ্বকাপে রেফারিং বিতর্ক, সম্ভাব্য রাজনৈতিক চাপ, স্পন্সর ইস্যু এবং খেলার ফলাফলে প্রভাব বিস্তারের অভিযোগও খতিয়ে দেখা প্রয়োজন।

তাদের দাবি, ফুটবলের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ফিফার সিদ্ধান্তগুলো আরও স্বচ্ছ, ব্যাখ্যাযোগ্য এবং রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া জরুরি।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফিফা জিয়ান্নি ইনফান্তিনো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


ফিফার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন ইউরোপীয় আইনপ্রণেতারা

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

আন্তর্জাতিক ফুটবলে পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা।

মঙ্গলবার বিশ্বকাপ ফুটবল ঘিরে ফিফা প্রেসিডেন্টের ভূমিকা খতিয়ে দেখার আহ্বান জানান তারা। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, ফিফার বিরুদ্ধে ওঠা পক্ষপাতমূলক আচরণের অভিযোগ নিয়ে ইউরোপের দেশগুলোর একযোগে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া উচিত। বিশ্বকাপের স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা রক্ষায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানানো হয়।

বিতর্কের সূত্রপাত হয় গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচে। ওই ম্যাচে বালোগান সরাসরি লাল কার্ড দেখেন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটিকে অন্যায় বলে মন্তব্য করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরপর ফিফা এক বিশেষ বিধান ব্যবহার করে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে। এ সিদ্ধান্ত ঘিরেই ফিফার নিরপেক্ষতা নিয়ে নতুন প্রশ্ন ওঠে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এ বিষয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ফোনে কথা বলেন এবং সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ জানান। ঘটনাটি ঘিরে ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ফিফার এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। সংস্থাটির মতে, এমন সিদ্ধান্ত নজিরবিহীন এবং ফুটবলের ন্যায্যতার প্রশ্নে উদ্বেগজনক।

ইউরোপীয় আইনপ্রণেতারা মনে করছেন, শুধু বালোগান ইস্যু নয়, চলতি বিশ্বকাপে রেফারিং বিতর্ক, সম্ভাব্য রাজনৈতিক চাপ, স্পন্সর ইস্যু এবং খেলার ফলাফলে প্রভাব বিস্তারের অভিযোগও খতিয়ে দেখা প্রয়োজন।

তাদের দাবি, ফুটবলের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ফিফার সিদ্ধান্তগুলো আরও স্বচ্ছ, ব্যাখ্যাযোগ্য এবং রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া জরুরি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ