ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আইশোস্পিডকে নিয়ে বর্ণবাদী মন্তব্যের ঘটনায় তদন্তে ফিফা

বিশ্বকাপের ম্যাচ চলাকালে জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিডকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে তদন্ত শুরু করেছে ফিফা। ঘটনাটির নিন্দা জানিয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বলেছে, ফুটবলে কোনো ধরনের বর্ণবাদ, ঘৃণা বা বৈষম্যের স্থান নেই।মঙ্গলবার এক বিবৃতিতে ফিফা জানায়, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচে আইশোস্পিডের সঙ্গে এক দর্শকের আচরণের বিষয়টি তাদের নজরে এসেছে। এরপরই তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করা হয়েছে।ফিফার বিবৃতিতে বলা হয়, ৩ জুলাই মায়ামি স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ চলাকালে এক সমর্থক ও আইশোস্পিডের মধ্যে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে তারা অবগত হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।[BANGVIEWS-POST:1385]আইশোস্পিডের আসল নাম ড্যারেন ওয়াটকিনস জুনিয়র। ফিফা, যুক্তরাষ্ট্রের সম্প্রচার সহযোগী ফক্স স্পোর্টস এবং ইউটিউবের সঙ্গে চুক্তির অংশ হিসেবে তিনি বিশ্বকাপের কয়েকটি ম্যাচে উপস্থিত থেকে সরাসরি সম্প্রচার করছেন।মায়ামিতে ম্যাচ চলাকালে গ্যালারিতে থাকা এক দর্শকের সঙ্গে তার বাকবিতণ্ডার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই দর্শক স্প্যানিশ ভাষায় তাকে অপমানজনক ও বর্ণবাদী মন্তব্য করেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।ফিফা জানিয়েছে, বিশ্বকাপ শুধু ফুটবল প্রতিযোগিতা নয়; এটি ঐক্য, বৈচিত্র্য ও পারস্পরিক সম্মানেরও প্রতীক। যারা এসব মূল্যবোধের বিরুদ্ধে আচরণ করবে, তাদের কোনোভাবেই স্বাগত জানানো হবে না।সংস্থাটি আরও বলেছে, বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান সবসময় কঠোর। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইশোস্পিডকে নিয়ে বর্ণবাদী মন্তব্যের ঘটনায় তদন্তে ফিফা