ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে কমল জেট ফুয়েলের দাম

ছবি: সংগৃহীত
ফলো করুন

উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (৭ জুলাই) জারি করা এক আদেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের প্রতি লিটারের দাম ১৫০ দশমিক ২১ টাকা থেকে কমিয়ে ১৩০ দশমিক ৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক রুটের জন্য প্রতি লিটারের মূল্য ৯৫ মার্কিন সেন্ট থেকে কমিয়ে ৮৫ সেন্ট করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, নতুন মূল্য মঙ্গলবার রাত ১২টার পর থেকে কার্যকর হবে।

এর আগে গত ৭ জুন জেট ফুয়েলের প্রতি লিটারে ১৫ টাকা কমানো হয়েছিল। এছাড়া ২৩ মে-ও জ্বালানিটির মূল্য সমন্বয় করা হয়।

বাংলাদেশে ২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের মূল্য নির্ধারণের দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সে সময় কমিশন জানায়, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জেট ফুয়েলের মূল্য সমন্বয় করা হবে। ফলে বিশ্ববাজারে দাম বাড়লে দেশের বাজারেও মূল্য বৃদ্ধি পাবে, আর কমলে সেই অনুযায়ী মূল্য হ্রাস করা হবে।

এর আগে জেট ফুয়েলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। প্রয়োজনে একই মাসে একাধিকবারও দাম সমন্বয়ের নজির রয়েছে।

ট্যাগ : বিইআরসি বাংলাদেশ অর্থনীতি জেট ফুয়েল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে কমল জেট ফুয়েলের দাম

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (৭ জুলাই) জারি করা এক আদেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের প্রতি লিটারের দাম ১৫০ দশমিক ২১ টাকা থেকে কমিয়ে ১৩০ দশমিক ৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক রুটের জন্য প্রতি লিটারের মূল্য ৯৫ মার্কিন সেন্ট থেকে কমিয়ে ৮৫ সেন্ট করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, নতুন মূল্য মঙ্গলবার রাত ১২টার পর থেকে কার্যকর হবে।

এর আগে গত ৭ জুন জেট ফুয়েলের প্রতি লিটারে ১৫ টাকা কমানো হয়েছিল। এছাড়া ২৩ মে-ও জ্বালানিটির মূল্য সমন্বয় করা হয়।

বাংলাদেশে ২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের মূল্য নির্ধারণের দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সে সময় কমিশন জানায়, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জেট ফুয়েলের মূল্য সমন্বয় করা হবে। ফলে বিশ্ববাজারে দাম বাড়লে দেশের বাজারেও মূল্য বৃদ্ধি পাবে, আর কমলে সেই অনুযায়ী মূল্য হ্রাস করা হবে।

এর আগে জেট ফুয়েলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। প্রয়োজনে একই মাসে একাধিকবারও দাম সমন্বয়ের নজির রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ