ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে কমল জেট ফুয়েলের দাম

উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (৭ জুলাই) জারি করা এক আদেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের প্রতি লিটারের দাম ১৫০ দশমিক ২১ টাকা থেকে কমিয়ে ১৩০ দশমিক ৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক রুটের জন্য প্রতি লিটারের মূল্য ৯৫ মার্কিন সেন্ট থেকে কমিয়ে ৮৫ সেন্ট করা হয়েছে।বিইআরসি জানিয়েছে, নতুন মূল্য মঙ্গলবার রাত ১২টার পর থেকে কার্যকর হবে।[BANGVIEWS-POST:1351]এর আগে গত ৭ জুন জেট ফুয়েলের প্রতি লিটারে ১৫ টাকা কমানো হয়েছিল। এছাড়া ২৩ মে-ও জ্বালানিটির মূল্য সমন্বয় করা হয়।বাংলাদেশে ২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের মূল্য নির্ধারণের দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সে সময় কমিশন জানায়, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জেট ফুয়েলের মূল্য সমন্বয় করা হবে। ফলে বিশ্ববাজারে দাম বাড়লে দেশের বাজারেও মূল্য বৃদ্ধি পাবে, আর কমলে সেই অনুযায়ী মূল্য হ্রাস করা হবে।এর আগে জেট ফুয়েলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। প্রয়োজনে একই মাসে একাধিকবারও দাম সমন্বয়ের নজির রয়েছে।

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে কমল জেট ফুয়েলের দাম