ঢাকা, বাংলাদেশ
২৮° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

জুলাই সনদ ও গণভোটের রায় মানতে হবে: শফিকুর রহমান

ছবি : সংগৃহীত
ফলো করুন

জাতীয় ঐক্যের কথা বললেও সরকার নিজেই ঐক্য প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর না করলে দেশে প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। এ জন্য সরকারকে এই দুটি বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করতে হবে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান জানান, জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে জাতীয় ঐক্যের প্রশ্নে সরকারের অবস্থান নিয়ে তিনি সরাসরি কথা বলেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, সরকার জাতীয় ঐক্যের কথা বলছে, বিরোধী দলও ঐক্যের পক্ষে রয়েছে। কিন্তু জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করার অবস্থান নিয়ে সরকার নিজেই সেই ঐক্যের পথে প্রশ্ন তৈরি করেছে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মেনে নেওয়ার বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিলে জাতীয় ঐক্যের জন্য আলাদা কোনো উদ্যোগের প্রয়োজন হবে না।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো পক্ষ অবস্থান নিলে তখন সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, এখন পর্যন্ত প্রত্যাশিত পরিবর্তনের উল্লেখযোগ্য কোনো চিত্র দেখা যাচ্ছে না। বরং প্রশাসনের বিভিন্ন স্তরে অযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তাঁর দাবি, প্রশাসনে নিয়োগ পাওয়া অনেক ব্যক্তি শুধু অযোগ্যই নন, দুর্নীতির সঙ্গেও জড়িত। অথচ জুলাই আন্দোলনের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা ছিল একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

জামায়াত আমির অভিযোগ করেন, সেই আকাঙ্ক্ষার বিপরীতে দেশে দুর্নীতি ও বৈষম্য বেড়ে চলেছে। ফলে জনগণের প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়িত হচ্ছে না।

এসব অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে জাতীয় সংসদের ভেতরে এবং বাইরে জামায়াতে ইসলামীর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদ যদি পুরোপুরি অকার্যকর ও অপ্রয়োজনীয় হয়ে পড়ে, তাহলে সেখানে অবস্থান করার যৌক্তিকতা নিয়েও চিন্তা করতে হবে।

আন্দোলনের ধরন সম্পর্কে বিরোধীদলীয় নেতা বলেন, তাঁর দল জ্বালাও-পোড়াও কিংবা ধ্বংসাত্মক কর্মসূচিতে বিশ্বাস করে না। তবে যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে সরকারকে স্পষ্ট অবস্থান নিতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার সত্যিকার অর্থে একটি সুষ্ঠু ও বৈষম্যহীন সমাজ গড়তে চাইলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দুর্নীতি, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

একদিকে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে, অন্যদিকে তাঁদের প্রশ্রয় দেওয়া হবে, এমন দ্বিমুখী নীতি গ্রহণযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জনগণের দেওয়া রায়কে সম্মান জানানো সরকারের দায়িত্ব। গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটারের সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে।

তাঁর মতে, জুলাই সনদ অনুযায়ী প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করতে হবে এবং গণভোটের ফলাফলের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সরকার এসব বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিলে বিরোধী দল আন্তরিকভাবে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন জামায়াত আমির।

অন্যদিকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে জনগণের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

ট্যাগ : ডা. শফিকুর রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

জুলাই সনদ ও গণভোটের রায় মানতে হবে: শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় ঐক্যের কথা বললেও সরকার নিজেই ঐক্য প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর না করলে দেশে প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। এ জন্য সরকারকে এই দুটি বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করতে হবে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান জানান, জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে জাতীয় ঐক্যের প্রশ্নে সরকারের অবস্থান নিয়ে তিনি সরাসরি কথা বলেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, সরকার জাতীয় ঐক্যের কথা বলছে, বিরোধী দলও ঐক্যের পক্ষে রয়েছে। কিন্তু জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করার অবস্থান নিয়ে সরকার নিজেই সেই ঐক্যের পথে প্রশ্ন তৈরি করেছে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মেনে নেওয়ার বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিলে জাতীয় ঐক্যের জন্য আলাদা কোনো উদ্যোগের প্রয়োজন হবে না।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো পক্ষ অবস্থান নিলে তখন সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, এখন পর্যন্ত প্রত্যাশিত পরিবর্তনের উল্লেখযোগ্য কোনো চিত্র দেখা যাচ্ছে না। বরং প্রশাসনের বিভিন্ন স্তরে অযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তাঁর দাবি, প্রশাসনে নিয়োগ পাওয়া অনেক ব্যক্তি শুধু অযোগ্যই নন, দুর্নীতির সঙ্গেও জড়িত। অথচ জুলাই আন্দোলনের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা ছিল একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

জামায়াত আমির অভিযোগ করেন, সেই আকাঙ্ক্ষার বিপরীতে দেশে দুর্নীতি ও বৈষম্য বেড়ে চলেছে। ফলে জনগণের প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়িত হচ্ছে না।

এসব অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে জাতীয় সংসদের ভেতরে এবং বাইরে জামায়াতে ইসলামীর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদ যদি পুরোপুরি অকার্যকর ও অপ্রয়োজনীয় হয়ে পড়ে, তাহলে সেখানে অবস্থান করার যৌক্তিকতা নিয়েও চিন্তা করতে হবে।

আন্দোলনের ধরন সম্পর্কে বিরোধীদলীয় নেতা বলেন, তাঁর দল জ্বালাও-পোড়াও কিংবা ধ্বংসাত্মক কর্মসূচিতে বিশ্বাস করে না। তবে যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে সরকারকে স্পষ্ট অবস্থান নিতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার সত্যিকার অর্থে একটি সুষ্ঠু ও বৈষম্যহীন সমাজ গড়তে চাইলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দুর্নীতি, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

একদিকে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে, অন্যদিকে তাঁদের প্রশ্রয় দেওয়া হবে, এমন দ্বিমুখী নীতি গ্রহণযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জনগণের দেওয়া রায়কে সম্মান জানানো সরকারের দায়িত্ব। গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটারের সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে।

তাঁর মতে, জুলাই সনদ অনুযায়ী প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করতে হবে এবং গণভোটের ফলাফলের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সরকার এসব বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিলে বিরোধী দল আন্তরিকভাবে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন জামায়াত আমির।

অন্যদিকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে জনগণের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ