ঢাকা, বাংলাদেশ
২৪° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

আফগানিস্তানে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

ছবি : সংগৃহীত
ফলো করুন

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং ১১০ জন আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই শিশু। বিস্ফোরণের তীব্রতায় স্কুল ভবনের একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন কয়েকজন শিক্ষার্থী।

শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রাদেশিক রাজধানী আসাদাবাদের উপকণ্ঠে আন্দার সের এলাকায় এ ঘটনা ঘটে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুলের পাশে থাকা একটি বিস্ফোরক সংরক্ষণাগার থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। ওই স্থানে খননকাজে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের বিস্ফোরক রাখা হতো। অসতর্কতার কারণে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

কুনার প্রদেশের সংস্কৃতি ও তথ্যবিষয়ক পরিচালক সামি উল হক বায়ান জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বিস্ফোরক সংরক্ষণে অবহেলা থেকেই দুর্ঘটনাটি ঘটার আশঙ্কা রয়েছে। তবে প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।

প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকান জানিয়েছেন, বিস্ফোরণের সময় স্কুলে শিক্ষার্থীরা উপস্থিত ছিল। আকস্মিক বিস্ফোরণে বিদ্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে ধ্বংসস্তূপ, ভাঙা কাচ ও দেয়ালের টুকরা ছড়িয়ে থাকতে দেখা যায়। শ্রেণিকক্ষের মেঝেতে পড়ে ছিল ধুলায় ঢাকা শিশুদের স্কুলব্যাগ ও অন্যান্য শিক্ষা উপকরণ।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। তাঁদের বর্ণনা অনুযায়ী, বিস্ফোরণের অভিঘাতে কেউ ভাঙা কাচের আঘাতে আহত হয়, আবার কেউ দেয়াল ও ছাদের ধসে পড়া অংশের নিচে চাপা পড়ে।

স্কুলের পাশের বাড়িতে বসবাসকারী নূর রহমান জানান, বিকট শব্দ শুনেই তিনি ঘটনাস্থলের দিকে ছুটে যান। ধুলায় চারপাশ ঢেকে যাওয়ায় প্রথমে পরিস্থিতি বোঝা কঠিন হয়ে পড়ে।

ওই স্কুলে তাঁর পরিবারের শিশুরাও পড়াশোনা করত। একটি শ্রেণিকক্ষ থেকে চিৎকার ও কান্নার শব্দ শুনে তিনি সেখানে প্রবেশ করেন। ধ্বংসস্তূপের মধ্যে নিজের ভাগনির হাত দেখতে পেয়ে ইট সরিয়ে তাকে উদ্ধার করেন। পরে অন্য আহতদের বের করে আনতেও সহায়তা করেন তিনি।

বিস্ফোরণে আহত ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হাজি সুলাইমানও ঘটনার ভয়াবহতার বর্ণনা দিয়েছেন।

তিনি জানান, বিস্ফোরণের পর চারদিকে কাঠের টুকরা ও মানুষের শরীরের বিচ্ছিন্ন অংশ ছড়িয়ে থাকতে দেখেন। স্কুলে গিয়ে দেখতে পান, কয়েকটি শিশু প্রাণ হারিয়েছে। অনেক শিক্ষার্থী রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল।

বিস্ফোরণে ভবনের ছাদ ও দেয়ালের বড় অংশ ভেঙে পড়ে। আহত শিশুদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।

সংস্থাটি জানিয়েছে, কুনার প্রদেশের একটি স্কুলের কাছে বিস্ফোরণে বহু শিশুর প্রাণহানি ও আহত হওয়ার খবরে তারা গভীরভাবে মর্মাহত। আহত শিশুদের জীবন রক্ষাকারী চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলোর প্রয়োজন নির্ধারণে সহযোগিতা করছে ইউনিসেফ।

বিস্ফোরণের কারণ নিয়ে প্রাথমিকভাবে বিস্ফোরক সংরক্ষণাগারে অবহেলার কথা বলা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যাচ্ছে না।

আফগানিস্তানে শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে বিস্ফোরণের ঘটনা এর আগেও ঘটেছে। গত আগস্টে রাজধানী কাবুলের একটি স্কুল প্রাঙ্গণে হাতবোমা হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।

কুনারের সর্বশেষ ঘটনায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে বিস্ফোরক সংরক্ষণ এবং শিশুদের নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। আহতদের চিকিৎসার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন নির্ধারণে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস 

ট্যাগ : আফগানিস্তান কুনার প্রদেশ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

আফগানিস্তানে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং ১১০ জন আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই শিশু। বিস্ফোরণের তীব্রতায় স্কুল ভবনের একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন কয়েকজন শিক্ষার্থী।

শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রাদেশিক রাজধানী আসাদাবাদের উপকণ্ঠে আন্দার সের এলাকায় এ ঘটনা ঘটে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুলের পাশে থাকা একটি বিস্ফোরক সংরক্ষণাগার থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। ওই স্থানে খননকাজে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের বিস্ফোরক রাখা হতো। অসতর্কতার কারণে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

কুনার প্রদেশের সংস্কৃতি ও তথ্যবিষয়ক পরিচালক সামি উল হক বায়ান জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বিস্ফোরক সংরক্ষণে অবহেলা থেকেই দুর্ঘটনাটি ঘটার আশঙ্কা রয়েছে। তবে প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।

প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকান জানিয়েছেন, বিস্ফোরণের সময় স্কুলে শিক্ষার্থীরা উপস্থিত ছিল। আকস্মিক বিস্ফোরণে বিদ্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে ধ্বংসস্তূপ, ভাঙা কাচ ও দেয়ালের টুকরা ছড়িয়ে থাকতে দেখা যায়। শ্রেণিকক্ষের মেঝেতে পড়ে ছিল ধুলায় ঢাকা শিশুদের স্কুলব্যাগ ও অন্যান্য শিক্ষা উপকরণ।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। তাঁদের বর্ণনা অনুযায়ী, বিস্ফোরণের অভিঘাতে কেউ ভাঙা কাচের আঘাতে আহত হয়, আবার কেউ দেয়াল ও ছাদের ধসে পড়া অংশের নিচে চাপা পড়ে।

স্কুলের পাশের বাড়িতে বসবাসকারী নূর রহমান জানান, বিকট শব্দ শুনেই তিনি ঘটনাস্থলের দিকে ছুটে যান। ধুলায় চারপাশ ঢেকে যাওয়ায় প্রথমে পরিস্থিতি বোঝা কঠিন হয়ে পড়ে।

ওই স্কুলে তাঁর পরিবারের শিশুরাও পড়াশোনা করত। একটি শ্রেণিকক্ষ থেকে চিৎকার ও কান্নার শব্দ শুনে তিনি সেখানে প্রবেশ করেন। ধ্বংসস্তূপের মধ্যে নিজের ভাগনির হাত দেখতে পেয়ে ইট সরিয়ে তাকে উদ্ধার করেন। পরে অন্য আহতদের বের করে আনতেও সহায়তা করেন তিনি।

বিস্ফোরণে আহত ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হাজি সুলাইমানও ঘটনার ভয়াবহতার বর্ণনা দিয়েছেন।

তিনি জানান, বিস্ফোরণের পর চারদিকে কাঠের টুকরা ও মানুষের শরীরের বিচ্ছিন্ন অংশ ছড়িয়ে থাকতে দেখেন। স্কুলে গিয়ে দেখতে পান, কয়েকটি শিশু প্রাণ হারিয়েছে। অনেক শিক্ষার্থী রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল।

বিস্ফোরণে ভবনের ছাদ ও দেয়ালের বড় অংশ ভেঙে পড়ে। আহত শিশুদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।

সংস্থাটি জানিয়েছে, কুনার প্রদেশের একটি স্কুলের কাছে বিস্ফোরণে বহু শিশুর প্রাণহানি ও আহত হওয়ার খবরে তারা গভীরভাবে মর্মাহত। আহত শিশুদের জীবন রক্ষাকারী চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলোর প্রয়োজন নির্ধারণে সহযোগিতা করছে ইউনিসেফ।

বিস্ফোরণের কারণ নিয়ে প্রাথমিকভাবে বিস্ফোরক সংরক্ষণাগারে অবহেলার কথা বলা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যাচ্ছে না।

আফগানিস্তানে শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে বিস্ফোরণের ঘটনা এর আগেও ঘটেছে। গত আগস্টে রাজধানী কাবুলের একটি স্কুল প্রাঙ্গণে হাতবোমা হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।

কুনারের সর্বশেষ ঘটনায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে বিস্ফোরক সংরক্ষণ এবং শিশুদের নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। আহতদের চিকিৎসার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন নির্ধারণে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ