ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসে আগুন, পুড়ল দুই আসন

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসে আগুন, পুড়ল দুই আসন
ছবি: সংগৃহীত
ফলো করুন

চাঁদপুরে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বগির দুটি আসন পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনের কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর কোর্ট রেলস্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আগুন লাগার সময় ট্রেনটি চট্টগ্রাম থেকে চাঁদপুরে পৌঁছে শেষ গন্তব্যের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল।

চাঁদপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মারুফ হোসাইন জানান, শুক্রবার বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসে মেঘনা এক্সপ্রেস। রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি চাঁদপুর কোর্ট রেলস্টেশনে পৌঁছায়। সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত চাঁদপুর বড় স্টেশনে যাওয়ার কথা ছিল ট্রেনটির।

শেষ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতিকালে ট্রেনের সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর দ্রুত আগুন নেভানোর উদ্যোগ নেন ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজন।

তাঁরা পানি ব্যবহার করে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বগিটির দুটি আসন পুড়ে যায়। তবে আগুন অন্য বগিতে ছড়িয়ে পড়েনি।

ঘটনাস্থলে থাকা ট্রেনের একাধিক কর্মচারী জানিয়েছেন, তাঁরা আগুন লাগা বগির কাছাকাছি একটি বোতল দেখতে পেয়েছেন। তবে বোতলটির সঙ্গে অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি পরিকল্পিত অগ্নিসংযোগ কি না, তা নির্ধারণের জন্য তদন্তের প্রয়োজন রয়েছে।

চাঁদপুর বড় স্টেশনের স্টেশনমাস্টার শোয়েব শিকদার জানান, অগ্নিকাণ্ডের পরও ট্রেনটির নির্ধারিত যাত্রাসূচিতে পরিবর্তন আসেনি। শনিবার (২৮ নভেম্বর) ভোর পাঁচটায় মেঘনা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

ট্যাগ : চাঁদপুর বাংলাদেশ রেলওয়ে মেঘনা এক্সপ্রেস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসে আগুন, পুড়ল দুই আসন

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

চাঁদপুরে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বগির দুটি আসন পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনের কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর কোর্ট রেলস্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আগুন লাগার সময় ট্রেনটি চট্টগ্রাম থেকে চাঁদপুরে পৌঁছে শেষ গন্তব্যের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল।

চাঁদপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মারুফ হোসাইন জানান, শুক্রবার বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসে মেঘনা এক্সপ্রেস। রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি চাঁদপুর কোর্ট রেলস্টেশনে পৌঁছায়। সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত চাঁদপুর বড় স্টেশনে যাওয়ার কথা ছিল ট্রেনটির।

শেষ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতিকালে ট্রেনের সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর দ্রুত আগুন নেভানোর উদ্যোগ নেন ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজন।

তাঁরা পানি ব্যবহার করে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বগিটির দুটি আসন পুড়ে যায়। তবে আগুন অন্য বগিতে ছড়িয়ে পড়েনি।

ঘটনাস্থলে থাকা ট্রেনের একাধিক কর্মচারী জানিয়েছেন, তাঁরা আগুন লাগা বগির কাছাকাছি একটি বোতল দেখতে পেয়েছেন। তবে বোতলটির সঙ্গে অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি পরিকল্পিত অগ্নিসংযোগ কি না, তা নির্ধারণের জন্য তদন্তের প্রয়োজন রয়েছে।

চাঁদপুর বড় স্টেশনের স্টেশনমাস্টার শোয়েব শিকদার জানান, অগ্নিকাণ্ডের পরও ট্রেনটির নির্ধারিত যাত্রাসূচিতে পরিবর্তন আসেনি। শনিবার (২৮ নভেম্বর) ভোর পাঁচটায় মেঘনা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ